• বিনোদন

    নতুন তিন সিনেমায় নিশো

      প্রতিনিধি 12 June 2026 , 6:01:26 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ছোট পর্দা থেকে বড় পর্দায় বেশ ভালোভাবেই নিজের অবস্থান জানান দিয়েছেন আফরান নিশো। ২০২৩ সালে নির্মাতা রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেকের পর মাত্র তিন বছরের ক্যারিয়ারে মুক্তি পেয়েছে তার তিনটি সিনেমা। সবশেষ গত রোজার ঈদে ‘দম’ সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হন নিশো।

    নিশোর মুক্তিপ্রাপ্ত এই তিনটি সিনেমার পরিচালক আলাদা হলেও প্রযোজনার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে রয়েছে আলফা আইয়ের নাম। শুরুতে সুড়ঙ্গ এককভাবে প্রযোজনা করে আলফা আই। এরপরে দাগি ও দম প্রযোজনা করে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট।

    এবার সেই সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল জানিয়েছেন, নিশোকে নিয়ে নতুন আরও তিনটি সিনেমা চূড়ান্ত করেছেন তারা। পাশাপাশি আরও একটি সিনেমা নিয়েও আলোচনা চলছে।

    এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোতে নিশোকে দেখা গেছে বেশির ভাগ সময়ই সংগ্রামী, দুঃখভারাক্রান্ত কিংবা প্রতারিত চরিত্রে। দর্শকের একটা বড় অংশের আক্ষেপ রয়েছে। প্রিয় তারকাকে বড় পর্দায় পুরোপুরি নায়কসুলভ উপস্থিতিতে দেখতে চান তারা। তবে এবার ঘুচতে যাচ্ছে সেই আক্ষেপ। এমনটাই জানালেন শাহরিয়ার শাকিল।

    বিজ্ঞাপন

    শাহরিয়ার শাকিলের ভাষায়, নিশোর সঙ্গে আমাদের যে তিনটি সিনেমা চূড়ান্ত হয়েছে, তার প্রতিটিতে নিশোকে দর্শক যেভাবে দেখতে চায়, সেভাবেই দেখা যাবে।

    নিশোর সঙ্গে তিন সিনেমা নিশ্চিত করলেও এখনও সিনেমার নাম ও পরিচালকের নাম জানাননি শাহরিয়ার শাকিল। তবে এ বছরের শুরুতে আলফা আই জানিয়েছিল, ভিকি জাহেদের পরিচালনায় দেখা যাবে নিশোকে। তার সঙ্গে ভাবা হচ্ছে মেহজাবীন চৌধুরীকে। সিনেমার নাম ‘পুলসিরাত’।

    এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু না বললেও শাহরিয়ার শাকিল জানান, তিন সিনেমার একটিতে নিশোর সঙ্গে দেখা যেতে পারে মেহজাবীনকে। দর্শকেরাও এমনটা চান বলে দাবি করেন এই প্রযোজক। তিনি আরও জানান, একটি নয়, নির্মাতা ভিকি জাহেদের সঙ্গে একাধিক কাজ নিয়ে আলোচনা চলছে তাদের।

    এ ছাড়া নির্মাতা রায়হান রাফীর একাধিক প্রজেক্ট ও জাহিদ প্রীতমের সঙ্গে সিনেমা নিয়ে কাজ করছেন তারা। কয়েক দিন আগে ফেসবুকে ‘তাণ্ডব’ সিনেমার দৃশ্য থেকে শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদের ছবি শেয়ার করে রায়হান রাফী ফিল্ম ইউনিভার্সে স্বাগত জানান রাফী। এরপর গুঞ্জন শুরু হয়, নিশোকে নিয়ে ‘তাণ্ডব ২’ শুরু করছেন নির্মাতা। নিশোও ফেসবুক স্টোরিতে ‘তাণ্ডব ২’ সিনেমার ইঙ্গিত দেন। এবার প্রযোজক শাহরিয়ার শাকিল সেই গুঞ্জন আরও উসকে দিলেন।

    সিনেমাগুলো মুক্তির সময়ও পরিষ্কার করেননি প্রযোজক। তবে এর আগে গত মে মাসে এক অনুষ্ঠানে জানান, আফরান নিশো এ বছরেই নতুন সিনেমা নিয়ে দর্শকের সামনে হাজির হবেন। গুঞ্জন আছে আগামী ডিসেম্বরে মুক্তি পেতে পারে ‘সুড়ঙ্গ ২’।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:14 PM ফুটবলের পর এবার টিভি সিরিজে রোনালদো 4:26 PM এইচ ১-বি ভিসা ৩ বছরের জন্য স্থগিত করতে বিল মার্কিন পার্লামেন্টে 3:58 PM জাতীয় পর্যায়ের সমাপনীতে মাঠে থাকবেন প্রধানমন্ত্রী 12:38 PM ‘গুলশানের চামেলি’ হবেন কোলকাতার ‘পাখি’ 12:17 PM ইতিহাস রচনা করলেন সূর্যবংশী, জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল ভারত 11:46 AM লং জাম্পে সেরা ইমা ও আহাতাব 11:39 AM আরচ্যারী প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ ও জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম বৃহস্পতিবার শুরু 11:27 AM ফাইনালের ৭ দিন পর মুখ খুললেন স্কালোনি 5:28 PM কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 5:10 PM ইতালি থেকে এবাদতকে জরুরি তলব