• বিনোদন

    পুরোনো শাড়ি পরে শেষ বিদায়ের ইচ্ছা স্বস্তিকার

      প্রতিনিধি 9 February 2026 , 3:59:27 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    নীল রেশমের শাড়ি, কপালে বড় লাল টিপ, খোঁপায় রঙিন ফুল- এই সাজে সোশ্যাল মিডিয়ায় ধরা দিয়েছেন স্বস্তিকা মুখার্জি। বোলপুরে এক বন্ধুর বিয়েতে যাওয়ার জন্য এই সাজ, যার নেপথ্যে ছিল নস্টালজিয়া আর মায়ের প্রতি গভীর টান।

    স্বস্তিকা জানান, পছন্দের ফুল না পেয়ে টোটো থেকে নেমে নিজেই গাছ থেকে ফুল পেড়ে খোঁপায় গুঁজে নেন। আদিবাসী মেয়েদের পরা সূর্যের রঙের নরম ফুলে মুগ্ধ হয়ে যান তিনি।

    বিজ্ঞাপন

    মাকে স্মরণ করে স্বস্তিকা বলেন, সিল্কের শাড়ি, খোঁপায় ফুল আর বড় টিপে নিজেকে মায়ের মতোই মনে হয়। মাকেই কপি করে চলেছেন, আর তা নিয়ে তাঁর কোনো আক্ষেপ নেই।

    তিনি আরও জানান, মৃত্যুর পর তাঁকে ফুল দিয়ে বিদায় জানানো হোক-এই ইচ্ছা পরিবারকে আগেই জানিয়েছেন। ফুল তাঁর নিত্যদিনের সঙ্গী।

    স্বস্তিকার বিশ্বাস, যত্ন করলে সবই টিকে থাকে। তাঁর পরনের শাড়িটির বয়স ২৭ বছর-মায়ের কেনা। তাঁর কথায়, “শাড়ি হোক বা জীবন-যত্ন করলে সবই থাকে।”

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:07 PM কোলে নেওয়া সেই শিশু ইয়ামালই এখন মেসির শিরোপার বাধা 12:56 PM মেসিদের প্রশংসা, কেইনদের তুলোধুনো- যা লিখেছে ব্রিটিশ গণমাধ্যম 12:24 PM হারলে অনেকে উল্টোপাল্টা কথা বলত, সেই সুযোগ দিইনি: মেসি 11:30 AM ম্যারাডোনাকে জয় উৎসর্গ করে যা বলছেন মেসি 11:10 AM ইংলিশ গোলকিপারের ‘গোপন নোট’ উদ্ধার 10:36 AM বিদায়ের দুয়ার থেকে সুপার কামব্যাকে ফাইনালে আর্জেন্টিনা 10:30 AM বিশ্বকাপ ফাইনালে উঠেও শাস্তির মুখে আর্জেন্টিনা 6:25 PM বাংলাদেশকে ১৭০ বড় রানের লক্ষ্য দিলো বাংলাদেশ 6:17 PM আইসিসির বড় দায়িত্ব পেলেন তামিম, তার অধীনেই ‘বিগ থ্রি’র কর্তারা 4:30 PM টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের