• বিনোদন

    রণবীরের সঙ্গে ছবি ফাঁস, বিতর্কে দীর্ঘদিন অবসাদে মাহিরা খান

      প্রতিনিধি 23 April 2026 , 3:16:17 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাইরে থেকে গ্ল্যামার জগত যতটা ঝলমলে, ভেতরের বাস্তবতা ততটা সহজ নয় এমনই অভিজ্ঞতার কথা জানালেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ২০১৭ সালে রণবীর কাপুরের সঙ্গে ভাইরাল হওয়া একটি ছবি এবং পরবর্তী বিতর্ক তাকে গভীর মানসিক সংকটে ফেলে দেয়।

    সেই সময় নিউইয়র্কের রাস্তায় তাদের ধূমপানের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে মাহিরার পোশাক নিয়েও কটূক্তি করা হয়। এ নিয়ে ব্যাপক ট্রোলিং ও ব্যক্তিগত আক্রমণের মুখে পড়েন তিনি। মাহিরা জানান, এই পরিস্থিতি তাকে মানসিকভাবে ভেঙে দেয় এবং একপর্যায়ে তিনি নিজেকে গুটিয়ে নেন।

    বিজ্ঞাপন

    একই সময়ে রইস ছবিকে ঘিরে ভারত–পাকিস্তান উত্তেজনার প্রভাবও পড়ে তার ওপর। শাহরুখ খানের বিপরীতে অভিনীত ‘রইস’ সিনেমার প্রচারে অংশ নিতে পারেননি তিনি। এতে ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ একটি সুযোগ হাতছাড়া হয় বলে মনে করেন মাহিরা। অভিনেত্রী জানান, ওই সময় তিনি ঘুমের সমস্যায় ভুগতেন, আতঙ্কে থাকতেন এবং দীর্ঘদিন চিকিৎসা নিতে হয়। প্রায় ছয় বছর ধরে অ্যান্টি–ডিপ্রেশন ওষুধ গ্রহণ করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

    তবে সময়ের সঙ্গে পরিস্থিতি বদলেছে। ব্যক্তিগত ও পেশাগত জীবনে এখন অনেকটাই স্থিতিশীল মাহিরা খান। সম্প্রতি তিনি সেলিম করিমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। নিজের অভিজ্ঞতার কথা প্রকাশ করে তিনি জানান, অনলাইন ট্রোলিং কেবল সমালোচনা নয় এটি একজন মানুষের মানসিক স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলতে পারে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:52 PM রোনালদোকে ছাড়াই ‘বেশি ভালো’ পর্তুগাল? 3:17 PM মোসাদ্দেকের ক্যারিয়ারসেরা ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২৮৪ 2:59 PM ফিফা বিশ্বকাপে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্বে অভিবাসী বাংলাদেশি বাপ্পী 2:33 PM চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি 1:12 PM ইরানের সঙ্গে নতুন করে সংঘাতে না জড়াতে নেতানিয়াহুকে হুঁশিয়ারি ট্রাম্পের 1:00 PM ইতিহাসের পাতায় থাকবে ‘বনলতা সেন’: স্পর্শিয়া 12:39 PM সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত 12:19 PM একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী 11:52 AM প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ 5:49 PM ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে আকস্মিক বদল