• বিনোদন

    আমার চেয়ে আরও অনেক সুন্দরী আছে: পূর্ণিমা

      প্রতিনিধি 20 April 2026 , 4:48:27 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঢালিউড অভিনেত্রী পূর্ণিমা দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে রুপালি পর্দায় বিচরণ করে চলেছেন। বড় ও ছোট- দুই পর্দাতে সমানতালে কাজ করে চলেছেন তিনি। এমনকি বড়পর্দা থেকে ছোটপর্দায় আসা একসময় নেতিবাচক ধারণা থাকলেও সেই প্রথা ভেঙেছেন পূর্ণিমা।

    সিনেমার পাশাপাশি নাটক ও টেলিফিল্মেও সমান তালে কাজ করে গেছেন তিনি। ক্যারিয়ারের এই দীর্ঘ পথচলায় রিয়াজ, মান্না, শাকিব খান, রুবেল ও আমিন খানের মতো শীর্ষ নায়কদের বিপরীতে অভিনয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন পূর্ণিমা।

    তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে- ‘মনের মাঝে তুমি’ ও ‘মধুর মিলন’, ‘ওরা আমাকে ভালো হতে দিল না’।

    কাজী হায়াতের পরিচালনায় ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ সিনেমায় অভিনয়ের জন্য পূর্ণিমা শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। সব মিলিয়ে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়ে বর্তমানে এক তুষ্টির সময় পার করছেন এ অভিনেত্রী।

    বিজ্ঞাপন

    চিরচেনা রূপ আর সৌন্দর্য নিয়ে এখনও পূর্ণিমাকে সেই আগের মতোই দেখা যায়। তাকে বলা হয় তিন প্রজন্মের নায়িকা চিরযৌবনা, যা তার ভক্ত-অনুরাগী-শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিহিত করে থাকেন। রূপের দ্যুতি ছড়িয়ে যান অনায়াসেই। সামাজিক মাধ্যমে নিত্যনতুন ছবি পোস্ট করেন অভিনেত্রী। যেন সৌন্দর্যের প্রাণ ফিরে পান তার ভক্ত-অনুরাগীরা। এসব প্রশংসা কীভাবে নেন পূর্ণিমা, তা সম্প্রতি একটি ইভেন্টে অংশ নিলে সেখানেই অকপটে জানালেন অভিনেত্রী।

    ভক্তদের এমন প্রশংসা তিনি বেশ উপভোগ করেন বলে জানিয়েছেন। পূর্ণিমা বলেন, আপনারা বলতে থাকেন, আমি এনজয় করছি। আমি কিছু বলছি না। তবে মোটেও আমি একই জায়গায় নেই। আমার মধ্যেও পরিবর্তন এসেছে। এরপরও সবাই যেটা বলছে, এটা আসলে ব্লেসিং।

    রূপের বিচারে নিজেকে একমাত্র সেরা ভাবতে নারাজ। এ ইন্ডাস্ট্রিতে তার চেয়েও অনেক সুন্দরী ও পরীর মতো দেখতে অনেকেই আছেন বলে জানিয়েছেন পূর্ণিমা।

    তিনি বলেন, আমার চেয়ে আরও অনেক সুন্দরী আছেন, পরীর মতো দেখতে আরও অনেকেই আছেন। তাই আমি একমাত্র সুন্দরী না, এটা আমি বিলিভ করি এবং সবাই তাই বিলিভ করে।

    অভিনেত্রী বলেন, আপনাদের সবার ভালোবাসা এবং আপনাদের দোয়া। আপনারা আছেন বলেই আমি আছি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:52 PM রোনালদোকে ছাড়াই ‘বেশি ভালো’ পর্তুগাল? 3:17 PM মোসাদ্দেকের ক্যারিয়ারসেরা ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২৮৪ 2:59 PM ফিফা বিশ্বকাপে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্বে অভিবাসী বাংলাদেশি বাপ্পী 2:33 PM চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি 1:12 PM ইরানের সঙ্গে নতুন করে সংঘাতে না জড়াতে নেতানিয়াহুকে হুঁশিয়ারি ট্রাম্পের 1:00 PM ইতিহাসের পাতায় থাকবে ‘বনলতা সেন’: স্পর্শিয়া 12:39 PM সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত 12:19 PM একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী 11:52 AM প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ 5:49 PM ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে আকস্মিক বদল