• বিনোদন

    এআই-এর অন্ধকার জগত নিয়ে বিস্ফোরক জাহ্নবী কাপুর

      প্রতিনিধি 7 April 2026 , 2:52:36 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বলিউড সুন্দরী তারকা জাহ্নবী কাপুর বর্তমানে তার আসন্ন ছবি ‘পেড্ডি’ নিয়ে ব্যস্ত থাকলেও, সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের এক হাড়হিম করা অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। মাত্র ১৫ বছর বয়সে স্কুলের আইটি ক্লাসে বসে নিজের একটি ‘মর্ফড’ বা বিকৃত করা ছবি পর্ন সাইটে দেখে রীতিমতো স্তম্ভিত হয়ে গিয়েছিলেন এই অভিনেত্রী। রাজ শামানির সঙ্গে এক আলাপচারিতায় এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার নোংরা দিকটি নিয়ে সোজাসাপ্টা কথা বলেছেন শ্রীদেবী-কন্যা।

    স্কুলের আইটি ক্লাসে সেই দুঃসহ অভিজ্ঞতা: জাহ্নবী জানান, তখন তিনি স্কুলের ছাত্রী। একদিন আইটি ক্লাসে কিছু ছেলে মজা করার জন্য অ্যাডাল্ট সাইট ব্রাউজ করছিল। ঠিক তখনই তিনি নিজের একটি ছবি সেখানে দেখতে পান। সেটি ডিপফেক ছিল কি না তা নিশ্চিত না হলেও, কিশোরী জাহ্নবীর জন্য বিষয়টি ছিল অত্যন্ত বিব্রতকর। তিনি বলেন, স্কুলে থাকতে এমন অভিজ্ঞতার মুখোমুখি হওয়াটা সত্যিই অদ্ভুত ছিল।

    বিজ্ঞাপন

    এআই-এর মায়াজালে কাজের ক্ষতি: বর্তমানে সোশ্যাল মিডিয়ায় জাহ্নবীর এমন অনেক ছবি ঘুরে বেড়ায় যা সম্পূর্ণ এআই দিয়ে তৈরি। অভিনেত্রী ক্ষোভের সঙ্গে জানান, এমন অনেক পোশাকে আমার ছবি নিউজ পেজগুলোতে শেয়ার করা হয়, যা আমি কোনো দিনই পরিইনি।

    জাহ্নবীর মতে, এই ভুয়া ছবিগুলো তার পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। তিনি আশঙ্কার সুরে বলেন, আগামীকাল যদি কোনো পরিচালককে বলি, আমি নির্দিষ্ট কোনো পোশাক পরতে স্বাচ্ছন্দ্যবোধ করছি না, তখন কেউ ওই ভুয়া ছবিগুলো দেখিয়ে বলতে পারে, ‘কিন্তু আপনি তো আগেও এমনটা করেছেন!’

    প্রতিবাদের সাহস নেই এত বড় অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে কেন ভয় পান জাহ্নবী? তার মতে, ইন্ডাস্ট্রিতে তার কণ্ঠস্বর এখনো ততটা শক্তিশালী হয়ে ওঠেনি। প্রতিবাদ করলে উল্টো ‘ব্যাকল্যাশ’ বা নেতিবাচক প্রতিক্রিয়ার শিকার হওয়ার ভয় পান তিনি। আপাতত এই নির্মম বাস্তবতাকে ক্যারিয়ারের ‘অনিবার্য মূল্য’ হিসেবে মেনে নিলেও মানসিকভাবে শান্তিতে নেই এই তারকা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:09 PM ২৭তম বিসিএসের ৯৬ বঞ্চিত প্রার্থীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি 6:37 PM হামলা হলেই ইউরেনিয়াম সমৃদ্ধ করবে ইরান 4:57 PM পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের 4:31 PM সিলেটেই হবে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট, বিসিবির দল ঘোষণা 3:45 PM শুভেন্দুকে শুভেচ্ছা জি এম কাদেরের, দুই বাংলার সহযোগিতার আশা 3:31 PM ক্রীড়া কূটনীতিতে বাংলাদেশ-তুরস্কের ঐতিহাসিক চুক্তি 1:22 PM বার্সেলোনার জয় উদ্‌যাপনে ফিলিস্তিনের পতাকা হাতে ইয়ামাল 12:15 PM শিক্ষা কারিকুলাম নতুন করে সাজানো সময়ের দাবি: প্রধানমন্ত্রী 12:03 PM বিশ্বকাপের এক মাস আগে কোচ হারিয়ে বিপদে কুরাসাও! 11:56 AM নেইমার ও থিয়াগোকে রেখেই বিশ্বকাপের প্রাথমিক দল ব্রাজিলের