• জাতীয়

    কক্সবাজারে আজ সারাদিন প্রধানমন্ত্রীর কর্মসূচি

      প্রতিনিধি 13 June 2026 , 9:56:37 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    পর্যটন নগরী কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জানা গেছে, খাল খনন, বৃক্ষরোপণসহ বেশ কিছু কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।

    শনিবার (১৩ জুন) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সে কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি।

    প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, শনিবার সকাল পৌনে ৯টায় গুলশানের বাসা থেকে ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছান। প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রয়েছেন।

    এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে কক্সবাজারবাসীর মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তাদের প্রত্যাশা, কক্সবাজারের গুরুত্ব ও সম্ভাবনা বিবেচনায় তিনি বিশেষ কোনো ঘোষণা দেবেন। ইতোমধ্যে একগুচ্ছ দাবি তুলেছেন স্থানীয়রা।

    যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় তিনি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী-মাছুয়াখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন এবং সেখানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেবেন।

    বিজ্ঞাপন

    বেলা ১১টা ১৫ মিনিটে তিনি সড়কপথে চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কের উদ্দেশ্যে রওনা দেবেন। দুপুর ১২টায় সাফারি পার্কে বৃক্ষরোপণের মাধ্যমে ‘সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র শুভ উদ্বোধন করবেন এবং পার্ক পরিদর্শন করবেন।

    সূচি অনুযায়ী, দুপুর ১২টা ১৫ মিনিটে তিনি পেকুয়া উপজেলার মেহেরনামা মুরাপাড়ার উদ্দেশ্যে রওনা দেবেন। দুপুর ১টায় ২০২৪ সালের জুলাই আন্দোলনে চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

    দুপুর দেড়টায় সেখান থেকে রওনা দিয়ে তিনি দুপুর ২টায় নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে দুপুর ২টা ৪৫ মিনিটে নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন ও মোনাজাতে অংশ নেবেন। জোহরের নামাজ আদায়ের পর বিকেল ৩টায় পেকুয়ার সাঈদ ম্যানশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেবেন।

    বিকেল সাড়ে ৩টায় তিনি পেকুয়া থেকে রওনা হয়ে বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনালে পৌঁছাবেন। সেখানে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন।

    জনসভা শেষে বিকেল ৪টা ৪৫ মিনিটে তিনি কক্সবাজার শহরের উদ্দেশ্যে রওনা দেবেন। বিকেল ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত কক্সবাজার সমুদ্রসৈকত ও মেরিন ড্রাইভ এলাকা পরিদর্শন করবেন।

    একই দিন রাত ৮টায় কক্সবাজারের লং বিচ হোটেল অডিটোরিয়ামে জেলার বিশিষ্ট নাগরিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। সভা শেষে রাত ৯টায় সপরিবারে বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:56 AM কক্সবাজারে আজ সারাদিন প্রধানমন্ত্রীর কর্মসূচি 6:31 PM ইসলামী ব্যাংক গ্রাহকদের আমানত নিয়ে চিন্তার কিছু নেই: গভর্নর 6:23 PM বিশ্বকাপ ফুটবল: কোন তারকা কোন দলের সমর্থক? 6:08 PM প্রচারে আসছে নতুন ধারাবাহিক ‘গ্রামের নাম সুন্দরপুর’ 6:01 PM নতুন তিন সিনেমায় নিশো 5:18 PM আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন কেন উইলিয়ামসন 5:08 PM কানাডার বিশ্বকাপের প্রথম ম্যাচ কখন, কীভাবে দেখবেন 4:57 PM মেসি-রোনালদোর বিশ্বকাপ-দুঃস্বপ্ন হয়ে ওঠা দলগুলো 4:38 PM ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে হাসপাতালে মিরাজ 4:26 PM বিশ্বকাপের প্রথম ম্যাচেই লাল কার্ডের রেকর্ড