• জাতীয়

    কোনো ফ্যাসিবাদি শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

      প্রতিনিধি 10 May 2026 , 11:48:53 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের যানমালের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সদস্যরা সর্বোচ্চ চেষ্টা করবেন। আর কোনো ফ্যাসিবাদি শক্তি পুলিশকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে, সে শপথ নিতে হবে।

    রবিবার (১০ মে) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহ উপলক্ষে বক্তব্যে তিনি একথা বলেন।

    তিনি বলেন, স্বাধীনতা অর্জনের জন্য অনেক পুলিশ সদস্য আত্মাহুতি দিয়েছেন। যেন কোনো মূল্যে তার রক্ষা করতে হবে।

    বিজ্ঞাপন

    আজ সকাল ৯টার পর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত চারদিন ব্যাপী এই সপ্তাহের বার্ষিক প্যারেড অনুষ্ঠানের যোগ দেন প্রধানমন্ত্রী।

    এবারের পুলিশ সপ্তাহের মূল প্রতিপাদ্য- ‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’। আজ থেকে শুরু হওয়া পুলিশ সপ্তাহের নানা কর্মসূচি চলবে ১৩ মে পর্যন্ত।

    এসময় পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল, দৃষ্টি নন্দন ও বর্ণিল প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহন করেন প্রধানমন্ত্রী। একটি খোলা জিপে চড়ে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন তিনি।

    এবারের পুলিশের বার্ষিক প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্বে দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।

    এয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে পর এটাই বিএনপির সরকারের সময়ে প্রথম পুলিশ সপ্তাহ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:48 AM কোনো ফ্যাসিবাদি শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী 11:34 AM মান্না ও থালাপতি বিজয়ের ছবি ভাইরাল, আসল নাকি এআই 11:23 AM ঢাকায় রাস্তায় এআই ক্যামেরা, মামলা থেকে বাঁচার ৫ উপায় 7:14 PM ফিফা বিশ্বকাপের মঞ্চে নোরা ফাতেহি 6:09 PM জন্মদিনে নতুন ইতিহাস গড়লেন মুশফিক 5:34 PM ফিফার উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি শিল্পী 5:23 PM সিঁড়ি ছাড়াই বিদ্যালয়ের দোতলা ভবন নির্মাণ 5:13 PM লাইফ সাপোর্টে কারিনা কায়সার 4:40 PM খালেদা জিয়া স্বর্ণপদক পাচ্ছেন আমিনুল হকসহ ১৫ জন 4:19 PM এক বিশ্বকাপ, ৩ উদ্বোধনী অনুষ্ঠান