• খেলা

    ইংল্যান্ডের দিকে তাকিয়ে পাকিস্তান দল

      প্রতিনিধি 27 February 2026 , 5:29:06 প্রিন্ট সংস্করণ

    ইংল্যান্ডের দিকে তাকিয়ে পাকিস্তান দল। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    পাকিস্তান এখন খাদের কিনারায়। সালমান আলী আগার নেতৃত্বাধীন পাকিস্তানের সেমিফাইনালে ওঠা নির্ভর করছে যদি-কিন্তুর ওপর। কলম্বোর প্রেমাদাসায় গত পরশু নিউজিল্যান্ডের কাছে ৬১ রানে হেরে সুপার এইট থেকে শ্রীলঙ্কার বিদায়ঘণ্টা বেজে গেছে। লঙ্কানরা বিদায় নেয়ার পর এখন ইংল্যান্ডের দিকে তাকিয়ে পাকিস্তান দল।

    সুপার এইটের লড়াইয়ে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে টিকিট ইতিমধ্যে কেটে রেখেছে তারা। তাই এই ম্যাচ নিয়ে তাদের কোনো দুশ্চিন্তা নেই। দুশ্চিন্তাটা পাকিস্তানের। কারণ নিউজিল্যান্ড জিতে গেলে যে বাড়ি ফেরার টিকিট ধরতে হবে বাবর-শাহিনদের।

    বিজ্ঞাপন

    ৩ পয়েন্টের পাশাপাশি ‍+৩.০৫ নেট রানরেট নিয়ে দ্বিতীয় গ্রুপের দুইয়ে নিউজিল্যান্ড। দুই ম্যাচে ১ পয়েন্ট পাওয়া পাকিস্তানের নেট রানরেট -০.৪৬১। সেমিতে ওঠা তাদের কাছে একেবারে অসম্ভব, তা কিন্তু নয়। ইংল্যান্ডের কাছে নিউজিল্যান্ড ২০ বা ততোধিক রানে হারলেই কাজটা একটি সহজ হবে পাকিস্তানের জন্য।

    সে ক্ষেত্রে সেমিতে উঠতে হলে পাকিস্তানের ৫০ রানে জিততে হবে শ্রীলঙ্কার বিপক্ষে। তাই ইংল্যান্ডের জয় ও তাদের জয়ের সমষ্টিগত রানের হিসাব অন্তত ৭০ হতে হবে। রান তাড়ার ক্ষেত্রে যদি ইংল্যান্ড ১৫১ রানের লক্ষ্য তাড়া করে ১৭ ওভারে জেতে, একই লক্ষ্য পাকিস্তানকে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪.৪ ওভারে জিততে হবে।

    অপরদিকে, যদি বৃষ্টির বাগড়ায় শ্রীলঙ্কা-পাকিস্তান, ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দুটির কোনো একটি পরিত্যক্ত হয়ে যায়, তাহলে পাকিস্তানের সেমিফাইনালে ওঠা হবে না।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:58 PM ‘বার্থডে বয়’ ইয়ামাল নাকি ‘জাতীয় দিবসে’র ফ্রান্স 5:28 PM দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন হালান্ডরা 4:55 PM শুধু মেসি নয়, পুরো আর্জেন্টিনা দলকেই থামাতে হবে: ইংল্যান্ডের গোলরক্ষক 4:01 PM আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের দায়িত্বে কাতার বিশ্বকাপ ফাইনালের রেফারি 2:58 PM আর্জেন্টিনা-ইংল্যান্ড: শুধু ফুটবল নয়, ইতিহাসের এক অসমাপ্ত লড়াই 2:07 PM ১০ বছর সাদিও মানেদের চিকিৎসা করছিলেন এক ‘ভুয়া’ ডাক্তার 1:20 PM ধর্ষণের অভিযোগে সহকারী গ্রেপ্তার, মুখ খুললেন অভিনেত্রী শ্রাবন্তী 12:56 PM উৎসবের আমেজে দেশে মিশরীয় খেলোয়াড়দের বরণ 12:07 PM ফ্রান্স নাকি স্পেন খেলবে বিশ্বকাপের ফাইনাল 11:18 AM ফ্রান্সকে ইয়ামালের কড়া হঙ্কার