• রাজনীতি

    ড. কামাল হাসপাতালে ভর্তি, দেশবাসীর কাছে দোয়া চেয়েছে গণফোরাম

      প্রতিনিধি 2 January 2026 , 7:12:41 প্রিন্ট সংস্করণ

    গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশের সংবিধান প্রণেতা এবং গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) রাজধানী ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন তিনি। দেশবাসীর কাছে তার আরোগ্যের জন্য দোয়া চেয়েছেন গণফোরাম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।

    বিজ্ঞাপন

    গণফোরাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বর্তমানে তিনি শারীরিক দুর্বলতা এবং ফুসফুসজনিত জটিলতায় ভুগছেন। গত বুধবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় যোগদানের সময় কামাল হোসেনের নাম অতিথিদের তালিকায় ছিল না। সেই কারণে এসএসএফ ভিআইপি রুট দিয়ে তার গাড়ি প্রবেশ করতে দেয়নি।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সে জন্য তাকে হুইলচেয়ারে বসে বিশাল জনতার মধ্য দিয়ে দীর্ঘ পথ যেতে বাধ্য করা হয়। এই ঘটনার পর তিনি অসুস্থ হয়ে পড়েন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:24 PM লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে কয়েক হাজার অমুক্তিযোদ্ধা বাদ 5:07 PM ওসমান হাদি হত্যাকাণ্ড: অস্ত্র বিক্রেতা হেলাল ৩ দিনের রিমান্ডে 4:44 PM মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে চীনের স্যাটেলাইট ব্যবহার করেছিল ইরান 4:22 PM শিশুদের তুলির আঁচড়ে বিশ্ব চিত্রকলা দিবস পালন 4:13 PM ‘সিরিয়াল রেপিস্ট’ রাব্বি গ্রেপ্তার 4:03 PM বিধি লঙ্ঘন করলেই হাজিদের বড় জরিমানা 3:51 PM বিশ্ব অর্থনীতির ক্ষতি হয়েছে: আইএমএফ 3:40 PM আমার কম কাজ করলেও চলে : স্পর্শিয়া 3:24 PM নেইমারের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণে ব্রাজিল প্রেসিডেন্ট-আনচেলত্তির আলোচনা 2:52 PM যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয় : ট্রাম্প