
প্রতিনিধি 15 April 2026 , 3:51:50 প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বৈঠক শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। সেখানে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের ইরান বিরোধী যুদ্ধ বৈশ্বিক অর্থনীতিতে কতটা প্রভাব ফেলবে, সে বিষয়ে একটি পূর্বাভাস তুলে ধরা হয়েছে। আইএমএফ বলছে, ক্ষতি ইতিমধ্যে হয়ে গেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুদ্ধ আজই থেমে গেলেও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সামান্য হলেও পতন দেখা যাবে বলে জানায় সংস্থাটি। তবে এই সংঘাত চলতে থাকলে, আরও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে এবং এটি দীর্ঘায়িত হলে পরিস্থিতি আরও খারাপ হবে। সংস্থাটির হিসাবে, সেক্ষেত্রে চলতি বছর বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ২ শতাংশে নেমে আসতে পারে। পাশাপাশি আগামী বছর মূল্যস্ফীতি ৬ শতাংশের বেশি বেড়ে যেতে পারে।
অর্থনৈতিক ক্ষতির প্রভাব দেশভেদে ভিন্ন হবে, তবে ওয়াশিংটনে থাকা বিশেষজ্ঞরা বলছেন, এর সবচেয়ে বড় ধাক্কা খাবে এই অঞ্চলের তেল-উৎপাদনকারী দেশগুলো। উন্নয়নশীল দেশগুলোও যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক বেশি ক্ষতির মুখে পড়বে। তাদের মতে, এসব দেশের ওপর অর্থনৈতিক প্রভাব প্রায় দ্বিগুণ হবে।