• জাতীয়

    পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

      প্রতিনিধি 15 March 2026 , 6:09:17 প্রিন্ট সংস্করণ

    পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: বাসস।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। রোববার (১৫ মার্চ) কৃষক কার্ডবিষয়ক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

    তিনি জানান, রোববার সকালে সংসদ সচিবালয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ক বৈঠক হয়। বৈঠকে আগামী পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

    বিজ্ঞাপন

    বৈঠকে কৃষি মন্ত্রী আমিন উর রশিদ ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য: বাংলাদেশ বিএনপির নির্বাচনী ইশতেহারে সারাদেশে কৃষকদের সহযোগিতা করতে কৃষক কার্ড চালুর প্রতিশ্রুতি রয়েছে।

    সুত্র: ঢাকা, ১৫ মার্চ-২০২৬, বাসস।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:19 PM একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী 11:52 AM প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ 5:49 PM ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে আকস্মিক বদল 5:08 PM ২০ জুলাই প্রকাশ হচ্ছে এসএসসির ফল: জানালেন শিক্ষামন্ত্রী 4:55 PM ইসরায়েলের দুই বিমানঘাঁটিতে ইরানের পাল্টা মিসাইল হামলা 8:06 PM মতিঝিলে প্রকাশ্য দিবালোকে গুলি: ১৭ লাখ টাকা ছিনতাই 7:46 PM বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল 7:13 PM বিসিবি নির্বাচন: সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী তামিম 7:01 PM বিশ্বকাপের চার দিন আগে নতুন রূপে নেইমার 6:52 PM দক্ষ যুবশক্তিই হবে সমৃদ্ধির চাবিকাঠি: প্রধানমন্ত্রী তারেক রহমান