• খেলা

    প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

      প্রতিনিধি 9 June 2026 , 11:52:44 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ১৫ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। এমন স্মৃতিময় সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জয়লাভ করে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার জশ ইংলিশ। তার মানে হলো টস হেরে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। মঙ্গলবার (৯ জুন) মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে সকাল ১১টায়।

    ২০১১ সালে সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে অংশ নেয় বাংলাদেশ। এরপর আইসিসির টুর্নামেন্টেও তিনবার অজিদের মুখোমুখি হয় টাইগাররা। যার দুটিতে হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। আর একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। অজিদের বিপক্ষে সবশেষ ওয়ানডে জয় ২০০৫ সালে কার্ডিফে।

    বিজ্ঞাপন

    এদিকে অজিদের বিপক্ষে একাদশে সাড়ে ৩ বছর পর জায়গা পেয়েচেন মোসাদ্দেক হোসেন সৈকত। তিনি সবশেষ ২০২২ সালের আগস্টে মাঠে নেমেছিলেন। দুই স্পিনিং অলরাউন্ডারসহ তিনজনকে নিয়ে মাঠে নামলেও একাদশে জায়গা হয়নি স্পিনার রিশাদ হোসেনের। এছাড়াও দলের বাহিরে আছেন সৌম‍্য সরকার, নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলাম।

    তিন পেসারের কোটায় রয়েছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

    বাংলাদেশ দল
    মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা।

    অস্ট্রেলিয়া একাদশ
    জশ ইংলিস (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, মারনাস লাবুশেন, ম্যাথু রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:52 AM প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ 5:49 PM ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে আকস্মিক বদল 5:08 PM ২০ জুলাই প্রকাশ হচ্ছে এসএসসির ফল: জানালেন শিক্ষামন্ত্রী 4:55 PM ইসরায়েলের দুই বিমানঘাঁটিতে ইরানের পাল্টা মিসাইল হামলা 8:06 PM মতিঝিলে প্রকাশ্য দিবালোকে গুলি: ১৭ লাখ টাকা ছিনতাই 7:46 PM বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল 7:13 PM বিসিবি নির্বাচন: সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী তামিম 7:01 PM বিশ্বকাপের চার দিন আগে নতুন রূপে নেইমার 6:52 PM দক্ষ যুবশক্তিই হবে সমৃদ্ধির চাবিকাঠি: প্রধানমন্ত্রী তারেক রহমান 6:41 PM রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড