• খেলা

    শূন্য রানেই নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট

      প্রতিনিধি 11 June 2026 , 11:34:43 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত যে এত দ্রুত দুঃস্বপ্ন হয়ে উঠবে, সেটি হয়তো ভাবেনি অস্ট্রেলিয়া। মিরপুরে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ইনিংসের শুরুতেই ধসে পড়েছে অজিদের টপ অর্ডার। স্কোরবোর্ডে কোনো রান ওঠার আগেই ৩ উইকেট তুলে নিয়েছেন তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

    অস্ট্রেলিয়ার ইনিংসের প্রথম ধাক্কা দেন তাসকিন। ইনিংসের চতুর্থ বলে ম্যাথু শর্টকে বোল্ড করেন তিনি। অফ স্টাম্পের বাইরে থেকে ভেতরে ঢোকা বলটি ছেড়ে দেন শর্ট, কিন্তু বল আঘাত করে স্টাম্পে। টানা তৃতীয় ম্যাচে ডাক নিয়ে ফিরলেন অস্ট্রেলিয়ান ওপেনার।

    পরের ওভারেই বল হাতে এসে আরও বড় ধাক্কা দেন মোস্তাফিজ। নিজের প্রথম বলেই কুপার কনোলিকে উইকেটকিপার লিটন দাসের ক্যাচ বানান তিনি। অফ স্টাম্পের বাইরে গুড লেংথের বল, কনোলির অনিশ্চিত ডিফেন্স, আর ব্যাটের কানায় লেগে সহজ ক্যাচ লিটনের গ্লাভসে।

    বিজ্ঞাপন

    একই ওভারের শেষ বলে আবারও আঘাত করেন মোস্তাফিজ। ম্যাট রেনশকে একইভাবে উইকেটকিপারের ক্যাচে ফেরান বাঁহাতি এই পেসার। অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে পাতলা এজ দেন রেনশ। আম্পায়ার আঙুল তুলতে কিছুটা সময় নিলেও রেনশ রিভিউ নেননি। বুঝে গিয়েছিলেন, ব্যাটে লেগেছে।

    দুই ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ০ রানে ৩ উইকেট। ওয়ানডে ইতিহাসে ইনিংসে প্রথম ৩ উইকেট কোনো রান ওঠার আগেই হারানো দলগুলোর মধ্যে অস্ট্রেলিয়া হলো মাত্র চতুর্থ। এর আগে এমন বিরল বিপর্যয়ের সর্বশেষ শিকার ছিল বাংলাদেশ, ২০০৩ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে। সেই ম্যাচে চামিন্দা ভাস ম্যাচের প্রথম তিন বলেই হ্যাটট্রিক করেছিলেন।

    এরপর জস ইংলিস ও অ্যালেক্স ক্যারি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন। চতুর্থ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৯ রান। ক্যারি ৬ রানে এবং ইংলিস ২ রানে অপরাজিত ছিলেন। তবে শুরুতেই তাসকিন-মোস্তাফিজের সুইং, সিম মুভমেন্ট ও নিখুঁত লাইন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছে।

    মোস্তাফিজ তাঁর প্রথম দুই ওভারে ৬ রানে ২ উইকেট নেন। তাসকিনের প্রথম দুই ওভারে ৩ রান দিয়ে ১ উইকেট। মিরপুরে সিরিজ জয়ের ম্যাচে বাংলাদেশের শুরুটা তাই হয়েছে স্বপ্নের মতো।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:34 AM শূন্য রানেই নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট 11:19 AM সিরিজ জয়ের ম্যাচে আগে বোলিংয়ে বাংলাদেশ 9:01 PM কারমাইকেল কলেজ ছাত্রদলের ব্যবস্থাপনা বিভাগে যুগ্ম আহ্বায়ক হলেন সবুজ মিয়া 6:49 PM চিত্রনায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ 6:35 PM বিশ্বকাপের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ 6:28 PM বিশ্বকাপে বিশ্ব কাঁপে 5:01 PM বিশ্বজয়ীকে পেতে রিয়ালের ২ হাজার কোটি টাকার প্রস্তাব 4:08 PM বিশ্বকাপের সেরা জার্সির তালিকায় শীর্ষে ফ্রান্স, আর্জেন্টিনা-ব্রাজিলের অবস্থান কোথায় 3:05 PM বিশ্বকাপে বিশেষ অনুমতি পেল ইরান 2:55 PM মেসির আর্জেন্টিনা নাকি নেইমারদের ব্রাজিল, ৪ বিভাগের কোথায় কে এগিয়ে?