• খেলা

    তাসকিন-মিরাজের তোপে দিশেহারা পাকিস্তান

      প্রতিনিধি 10 May 2026 , 12:16:17 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    তৃতীয় দিনে টাইগার বোলারদের তোপে পড়েছে পাকিস্তান। আজ রবিবার (১০ মে) ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তান ৫ উইকেট হারিয়ে ধুঁকছে। মাত্র ৫১ রান যোগ করতেই টপ অর্ডারের ৪ ব্যাটসম্যানকে হারিয়েছে সফরকারীরা।

    দিনের শুরুতেই সেঞ্চুরিয়ান আজান আওয়াইসকে ফিরিয়ে ব্রেক-থ্রু এনে দেন তাসকিন আহমেদ। অফ স্টাম্পের বাইরের বলে শট খেলতে গিয়ে প্রথম স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দেন আজান। ১৬৫ বলে ১০৩ রান করে ফেরেন এই ওপেনার। এর মাধ্যমে ভাঙে ১০৪ রানের জুটি।

    বিজ্ঞাপন

    নিজের পরের ওভারেই অধিনায়ক শান মাসুদকেও বিদায় করেন তাসকিন। পয়েন্টে ডাইভ দিয়ে দারুণ এক নিচু ক্যাচ নেন সাদমান ইসলাম। ১৭ বলে ৯ রান করে সাজঘরে ফেরেন মাসুদ।

    এরপর শুরু হয় মেহেদী হাসান মিরাজের ভেলকি। রানের খাতা খোলার আগেই সাউদ শাকিলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি শাকিলের। মিরাজের পরের শিকার আবদুল্লাহ ফজল। ১২০ বলে ৬০ রান করা ফজলকে তাইজুলের ক্যাচে পরিণত করেন এই স্পিনার। গতকাল ইমাম-উল-হককে আউট করা মিরাজ আজ এখন পর্যন্ত নিলেন ২ উইকেট।

    এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭১ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ২৫১ রান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:14 PM ফুটবলের পর এবার টিভি সিরিজে রোনালদো 4:26 PM এইচ ১-বি ভিসা ৩ বছরের জন্য স্থগিত করতে বিল মার্কিন পার্লামেন্টে 3:58 PM জাতীয় পর্যায়ের সমাপনীতে মাঠে থাকবেন প্রধানমন্ত্রী 12:38 PM ‘গুলশানের চামেলি’ হবেন কোলকাতার ‘পাখি’ 12:17 PM ইতিহাস রচনা করলেন সূর্যবংশী, জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল ভারত 11:46 AM লং জাম্পে সেরা ইমা ও আহাতাব 11:39 AM আরচ্যারী প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ ও জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম বৃহস্পতিবার শুরু 11:27 AM ফাইনালের ৭ দিন পর মুখ খুললেন স্কালোনি 5:28 PM কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 5:10 PM ইতালি থেকে এবাদতকে জরুরি তলব