• খেলা

    মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট শুরু

      প্রতিনিধি 30 April 2026 , 1:15:11 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    নতুন প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করে তাদের যথাযথ বিকাশ নিশ্চিত করা এবং হ্যান্ডবলকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় আজ থেকে শুরু হয়েছে ‘‘মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)-২০২৬’’।

    সকাল ১০.৩০ টায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক।

    পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আয়োজিত এই টুর্ণামেন্টে ঢাকা মহানগরীর বালক ও বালিকা বিভাগে মোট ১৭টি স্কুল হ্যান্ডবল দল অংশগ্রহণ করছে। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ৪ মে।

    বিজ্ঞাপন

    বালক বিভাগে ৯ টি স্কুল ২টি গ্রুপে অংশ নিচ্ছে। ‘ক’ গ্রুপে রয়েছে : সানিডেইল, সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ, সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ এবং নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। অপরদিকে ‘খ’ গ্রুপে রয়েছে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, মিতালী বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়, মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ এবং নৌবাহিনী কলেজ।

    বালিকা বিভাগে ৮ টি স্কুল ২টি গ্রুপে অংশ নিচ্ছে। ‘ক’ গ্রুপে রয়েছে : সানিডেইল, নৌবাহিনী কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ এবং শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়। অপরদিকে ‘খ’ গ্রুপে রয়েছে ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ, মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ এবং নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ।

    বালক ও বালিকা উভয় বিভাগের ‘ক’ এবং ‘খ’ গ্রুপের শীর্ষ ৪টি দল খেলবে সেমিফাইনালে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:15 PM মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট শুরু 1:06 PM ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না : প্রধানমন্ত্রী 12:49 PM গাজাগামী ফ্লোটিলার বহর আটকে দিল ইসরায়েল 12:18 PM দুই পেনাল্টির ম্যাচে অ্যাথলেতিকো-আর্সেনাল সমতা 11:59 AM তামিমকে নির্বাচিত সভাপতি দেখতে চান সাকিব 11:39 AM প্রতিপক্ষ খেলোয়াড়কে ঘুষি মেরে আর্জেন্টাইন গোলরক্ষক ১৩ ম্যাচ নিষিদ্ধ 11:28 AM ভূমধ্যসাগরে প্রাণ গেল ২৬ অভিবাসীর 5:52 PM সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী 5:28 PM নতুন কুঁড়ির মাধ্যমে ক্রীড়াঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে বাংলাদেশ 4:44 PM কণ্ঠ ও পরিচয় সুরক্ষায় আইনি পথে টেইলর সুইফট