• খেলা

    মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় আর্জেন্টিনার

      প্রতিনিধি 28 March 2026 , 11:55:05 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিশ্বকাপের আগে প্রতিটি প্রীতি ম্যাচই বেশ গুরুত্বপূর্ণ। শক্তির বিচার মৌরিতানিয়া তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের থেকে অনেক পিছিয়ে থাকলেও বিশ্বকাপ সামনে থাকায় ম্যাচটি ছিল বেশ গুরুত্বপূর্ণ। সেই ম্যাচে অবশ্য জয় নিয়েই মাঠ ছেড়েছে লিওনেল স্কালোনির দল।

    বুয়েন্স এইরেসে বাংলাদেশ সময় শনিবার (২৮ মার্চ) ভোরে শুরু হওয়া ম‍্যাচে ২-১ গোলে জিতেছে আর্জেন্টিনা। দলটির পক্ষে এদিন গোলের দেখা পান এনজো ফার্নান্দেজ ও নিকো পাজ।

    মৌরিতানিয়ার বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে আর্জেন্টিনা। একের পর এক আক্রমণে চাপে রাখা স্বাগতিকরা এগিয়ে যায় ১৭ মিনিটে। ডান দিক থেকে মোলিনার ক্রসে আলভারেজের ডামিতে পেনাল্টি স্পটের কাছে বল পান এনজো। দুর্দান্ত শটে জাল খুঁজে নিতে ভুল করেননি তিনি।

    বিজ্ঞাপন

    গোল হজমের পরই সেটি পরিশোধের দারুণ সুযোগ পেয়েছিল মৌরিতানিয়া। দলটির ফরোয়ার্ড ইব্রাহিমা কেইটার বাঁকানো শট পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে গোল হজম থেকে বেঁচে যায় আর্জেন্টিনা। ম্যাচের ৩২ মিনিটে নিজেদের দ্বিতীয় গোলের দেখা পায় স্কালোনির শিষ্যরা। দুর্দান্ত এক ফ্রি কিকে ব‍্যবধান দ্বিগুণ করেন নিকো। ২১ বছর বয়সী মিডফিল্ডারের দেশের হয়ে এটাই প্রথম গোল।

    প্রথমার্ধে মেসি না খেললেও দ্বিতীয়ার্ধে তাকে মাঠে নামায় কোচ স্কালোনি। ৫৪তম মিনিটে একটুর জন‍্য জালের দেখা পাননি মেসি। তার বাঁকানো শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। সাত মিনিট পর ডি পলের বলের নাগাল পাননি বিশ্বকাপজয়ী এই ফুটবলার। ম্যাচের একেবারে শেষদিকে পরাজয়ের ব্যবধান কমাতে সক্ষম হয় মৌরিতানিয়ার লেফোর্ট। ফ্রি কিকের পর জটলার মধ‍্যে বল পেয়ে আড়াআড়ি শটে মার্তিনেসকে পরাস্ত করেন তিনি। পরবর্তী ম্যাচে আর্জেন্টিনা লড়বে জাম্বিয়ার বিপক্ষে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:07 PM কোলে নেওয়া সেই শিশু ইয়ামালই এখন মেসির শিরোপার বাধা 12:56 PM মেসিদের প্রশংসা, কেইনদের তুলোধুনো- যা লিখেছে ব্রিটিশ গণমাধ্যম 12:24 PM হারলে অনেকে উল্টোপাল্টা কথা বলত, সেই সুযোগ দিইনি: মেসি 11:30 AM ম্যারাডোনাকে জয় উৎসর্গ করে যা বলছেন মেসি 11:10 AM ইংলিশ গোলকিপারের ‘গোপন নোট’ উদ্ধার 10:36 AM বিদায়ের দুয়ার থেকে সুপার কামব্যাকে ফাইনালে আর্জেন্টিনা 10:30 AM বিশ্বকাপ ফাইনালে উঠেও শাস্তির মুখে আর্জেন্টিনা 6:25 PM বাংলাদেশকে ১৭০ বড় রানের লক্ষ্য দিলো বাংলাদেশ 6:17 PM আইসিসির বড় দায়িত্ব পেলেন তামিম, তার অধীনেই ‘বিগ থ্রি’র কর্তারা 4:30 PM টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের