• খেলা

    হাজার ম্যাচের ইতিহাসের সামনে ফিফা বিশ্বকাপ

      প্রতিনিধি 20 June 2026 , 5:23:04 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ১৯৩০ থেকে ২০২৬-সময়ের হিসেবে ৯৬ বছর আর যুগের হিসেবে কেটে গেছে ৮টি যুগ। এই সময়ে বদলে গেছে পৃথিবীর প্রায় সব কিছু। তবে সেই শুরুর সময়ের মতোই জমজমাট থেকে এগিয়ে চলেছে ফিফা বিশ্বকাপ। যা এখন দাঁড়িয়ে এক হাজার ম্যাচের মাইলফলকের সামনে।

    মেক্সিকোর এস্তাদিও মন্টেরিতে বাংলাদেশ সময় রবিবার সকাল ১০টায় মুখোমুখি হবে তিউনিসিয়া ও জাপান। এই ম্যাচ দিয়ে ইতিহাসের পাতায় উঠে যাবে জাপান ও তিউনিসিয়ার নাম। কারণ এটি ফিফা বিশ্বকাপের ইতিহাসে এক হাজারতম ম্যাচ।

    বিজ্ঞাপন

    এই ঐতিহাসিক ম্যাচটি পরিচালনার দায়িত্বে থাকছেন রোমানিয়ান রেফারি ইস্তভান কোভাকস। তার সহকারী হিসেবে থাকছেন ফেরেনজ তুনিয়োগি এবং মিহাই মারিকা। এছাড়া চতুর্থ অফিসিয়াল এবং রিজার্ভ সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন কোস্টারিকার জুয়ান ক্যালডেরন এবং জুয়ান কার্লোস মোরা।

    এই বিশেষ মুহূর্তটি উদযাপনের জন্য ম্যাচ পরিচালনাকারী সকল অফিসিয়াল একটি বিশেষ ‘অ্যাডিডাস’ কিট পরিধান করবেন, যার হাতা বা স্লিভে সোনালী স্ট্রাইপ এবং একটি ‘ম্যাচ ১০০০’ প্যাচ থাকবে।

    ফিফার প্রধান রেফারিং অফিসার পিয়েরলুইগি কলিনা জানিয়েছেন, কোভাকসকে তার যোগ্যতার ভিত্তিতেই এই ম্যাচের জন্য নির্বাচন করা হয়েছে, আর এই মাইলফলকটি ম্যাচটিকে আরও বেশি তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

    উল্লেখ্য, ১৯৩০ সালে মাত্র ১৩টি দল এবং ১৮টি ম্যাচ নিয়ে যাত্রা শুরু করেছিল ফিফা বিশ্বকাপ। সেই শুরু থেকে আজ ৪৮টি দেশের অংশগ্রহণে ১৬টি শহরে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপ এখন বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসরে পরিণত হয়েছে। সেই দীর্ঘ পথচলার এক মাইলফলক স্পর্শ করার অপেক্ষায় এখন ফুটবল বিশ্ব।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:19 PM বিশ্বকাপ বর্জনের হুমকি ইউরোপের দলগুলোর! 5:05 PM ‘আমার অধ্যায় শেষ’ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় নেইমারের 3:58 PM আর্জেন্টিনার বিরুদ্ধে প্রচারণায় টাকা ঢালছে ব্রাজিল: মিলেই 1:05 PM সবার আগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান’–এর নতুন সিনেমা 12:39 PM কথা রাখলেন কুকুরেয়া, হাতে আঁকলেন কোচের ছবি 12:07 PM সাকিবকে পেছনে ফেলে ফের শীর্ষে পরীমণি 11:43 AM ‘বাণিজ্যিকীকরণের নামে ফুটবলের আত্মা বিক্রি করে দিচ্ছে ফিফা’ 11:19 AM অস্ট্রেলিয়ার বিপক্ষে নাহিদের না থাকা বাংলাদেশের বড় ক্ষতি: সাকিব 5:14 PM ফুটবলের পর এবার টিভি সিরিজে রোনালদো 4:26 PM এইচ ১-বি ভিসা ৩ বছরের জন্য স্থগিত করতে বিল মার্কিন পার্লামেন্টে