• খেলা

    নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবি সভাপতির অভিনন্দন

      প্রতিনিধি 17 February 2026 , 6:44:31 প্রিন্ট সংস্করণ

    নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল (ডানে)। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আমিনুল হক। নতুন দায়িত্ব পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমে বিসিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানানো হয়।

    বিসিবি জানায়, ক্রীড়াঙ্গনে আমিনুল হকের নেতৃত্ব দেশের অসংখ্য সমর্থক ও তরুণ ক্রীড়াবিদকে অনুপ্রাণিত করবে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক একজন অধিনায়ক এবার দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক হয়েছেন, যা দেশের ক্রীড়া অঙ্গনের জন্য একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত।

    বিজ্ঞাপন

    বিজ্ঞপ্তিতে-বিসিবি সভাপতি মো. আমিনুল ইসলাম বুলবুল বলেন, আমিনুল হকের মতো একজন স্বনামধন্য ক্রীড়া ব্যক্তিত্বকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

    তিনি জাতীয় ফুটবল দলকে গর্বের সঙ্গে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা থেকে খেলোয়াড়দের বাস্তবতা, চ্যালেঞ্জ ও প্রত্যাশা সম্পর্কে সরাসরি ধারণা রাখেন। আমি বিশ্বাস করি, একজন ক্রীড়াবিদ হিসেবে তার অভিজ্ঞতা বিভিন্ন খেলাধুলার উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।’

    তিনি আরও বলেন, নতুন প্রতিমন্ত্রী এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে বিসিবি। যাতে দেশের সবস্তরে খেলাধুলার উন্নয়ন ও ক্রীড়াবিদদের জন্য ধারাবাহিক অগ্রগতি ও সুযোগ নিশ্চিত করা যায়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:51 PM পানি বিক্রি করে বাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী 6:31 PM বাংলাদেশের জার্সিতে খেলতে জাপান ছাড়ার সিদ্ধান্ত! 5:32 PM আর্জেন্টিনায় বিশ্বকাপ ফেরানোর প্রতিজ্ঞা তরুণ ফরোয়ার্ডের 5:16 PM চ্যাম্পিয়ন হয়ে শীর্ষে স্পেন, বিশ্বকাপের ‌‘উত্থান-পতন’ 4:37 PM বিয়েটা আর করতে হলো না: পরী মণি 3:53 PM উনিশেই যেন ফুটবলকে পূর্ণতা দিলেন ইয়ামাল 3:41 PM বিশ্বকাপ জিতে নিজের কথার ফাঁদে কুকুরেয়া 3:34 PM লিটন দাসের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ 12:58 PM ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন রোমেরো 12:40 PM মেসিকে বুকে জড়িয়ে সমবেদনা জানালেন ইয়ামাল