• রাজনীতি

    বেসরকারিভাবে বিজয়ী হুমাম কাদের চৌধুরী

      প্রতিনিধি 13 February 2026 , 4:12:31 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে মোট ৯২ কেন্দ্রের মধ্যে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকে হুমাম কাদের চৌধুরী।

    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলোতে গণনা কার্যক্রম শুরু হওয়ার পর রাত পর্যন্ত পাওয়া ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

    হুমাম কাদের চৌধুরী পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৬৭ ভোট। তার নিকটতম প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের প্রার্থী এটিএম রেজাউল করিম পেয়েছেন ৩৮ হাজার ৬০৫ ভোট।

    বিজ্ঞাপন

    এদিকে চট্টগ্রাম জেলা ও মহানগরের ১৬টি সংসদীয় আসনে কেন্দ্রভিত্তিক ফলাফলের হিসাবে ১৪টি আসনে বিএনপি প্রার্থী ও দুটি আসনে জামায়াত প্রার্থীর জয় নিশ্চিত হয়েছে। তাদের মধ্যে এখন পর্যন্ত জয় নিশ্চিত হওয়া বিএনপি প্রার্থীরা হলেন- চট্টগ্রাম-১ আসনের নুরল আমিন, চট্টগ্রাম ২ আসনের সরোয়ার আলমগীর, চট্টগ্রাম-৩ আসনের মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-৬ আসনে হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৭ আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-১০ আসনের সাঈদ আল নোমান, চট্টগ্রাম-১২ আসনে এনামুল হক, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সরোয়ার জামাল নিজাম, চট্টগ্রাম-১৪ আসনে জসিম উদ্দিন। চটগ্রাম-১৫ আসনে জামায়াতের জহিরুল ইসলাম ও চট্টগ্রাম-১৬ আসনে শাহজাহান চৌধুরীও কেন্দ্র ঘোষিত ফলাফলে জয়ী হয়েছেন। বাকি আসনগুলোতে বিএনপি প্রার্থী বিপুল ব্যবধানে এগিয়ে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:40 PM হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু 6:29 PM বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই ফারজানা সিঁথি 6:13 PM সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন ফরম কিনলেন যেসব তারকা 5:56 PM শান্তি আলোচনায় যেসব প্রস্তাব দিল ইরান 5:35 PM ভ্রমণ ভিসায় কত দিন থাকা যাবে যুক্তরাষ্ট্রে, স্পষ্ট করল দূতাবাস 5:00 PM সারাদেশে চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ প্রস্তুত করছে র‍্যাব 4:36 PM ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র 4:22 PM বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি পেয়েছিলেন পূর্ণিমা 4:02 PM সৈয়দপুরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হচ্ছে ঢাকায় 3:08 PM সাগরে মাছ ধরার ট্রলারে ৫ লাখ পিস ইয়াবা, আটক ৯