• রাজনীতি

    জুমা’র নামাজে যাওয়ার পথে এলাকাবাসীর সাথে তারেক রহমানের কুশল বিনিময়

      প্রতিনিধি 13 February 2026 , 5:51:40 প্রিন্ট সংস্করণ

    জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: বাসস।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    গুলশানে নিজ বাসভবন থেকে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জুমা’র নামাজ আদায়ের উদ্দেশ্যে নেভি হেড কোয়ার্টার মসজিদে যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় বিএনপি চেয়ারম্যানের বাসভবনের সামনে উৎসুক জনতার ভীড় দেখা যায়। নামাজে যাওয়ার আগে, কিছুক্ষণ গাড়ি থামিয়ে উপস্থিত জনতার সঙ্গে কথা বলেন তিনি।

    বিজ্ঞাপন

    নিজেই গাড়ির দরজা খুলে বেরিয়ে কয়েকজনের পরিচয় জানতে চান তারেক রহমান। এ সময় জনতার মধ্য থেকে অনেকেই বলে ওঠেন, ‘আমরা নতুন বাংলাদেশ গড়তে আপনার সঙ্গে থাকতে চাই।’ জবাবে তাদের ধন্যবাদ জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

    তিনি আরও বলেন, আমার প্রতি আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমার জন্য দোয়া করবেন। পরে তিনি নেভি হেড কোয়ার্টার মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করেন।

    সুত্র: ঢাকা, ১৩ ফেব্রুয়ারি-২০২৬, বাসস।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:55 PM ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ 5:14 PM বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারের নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল ফিফার 4:52 PM বিশ্বকাপ জয়ে চার ফেবারিটের নাম জানালেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো 4:39 PM ইউরোপে তাপপ্রবাহে ১ হাজার ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু 4:25 PM বাংলাদেশকে ধন্যবাদ দিলেন কাসেমিরো ও কুনহা 4:08 PM মালদ্বীপে অবকাশ যাপনে কেয়া পায়েল, সঙ্গে কে? 3:41 PM ৪ উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ 12:52 PM জার্মানির বিদায়ে কাঠগড়ায় ভিএআরে বাতিল হওয়া গোল 12:25 PM বিশ্বকাপের ভবিষ্যতদ্বাণী করা জার্মান গণিতবিদকে নেইমারের খোঁচা 12:00 PM কেপ ভার্দে ম্যাচের আগে বড় সুখবর পেল আর্জেন্টিনা