• জাতীয়

    ধর্ষণ-সহিংসতা ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবিতে ডাকসুর বিক্ষোভ

      প্রতিনিধি 27 February 2026 , 6:11:22 প্রিন্ট সংস্করণ

    রাজু ভাস্কর্যের সামনে ডাকসুর বিক্ষোভ। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    নরসিংদীসহ সারাদেশে হওয়া ধর্ষণ ও সহিংসতার ঘটনাসমূহের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে, বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে, ভিসি চত্বর ঘুরে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।

    এ সময় বিক্ষোভকারীরা, তারেক রহমান-ধর্ষণ কর অবসান; আছিয়া থেকে নন্দিনী-ধর্ষকদের ভুলিনি; ধর্ষক আর স্বৈরাচার-মিলেমিশে একাকার; এমন সব বিপ্লবী স্লোগান দিতে থাকেন। বিক্ষোভ শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে সমবেত হয়ে ডাকসুর বিভিন্ন নেতারা বক্তৃতা করেন।

    বিজ্ঞাপন

    এ সময় ডাকসু জিএস এস এম ফরহাদ বলেন, অবাক করার বিষয়, বিএনপির একাধিক নেতা মিলিত হয়ে ধর্ষককে বাঁচাচ্ছে। আমার অবাক লাগে মিডিয়াগুলো তারেক রহমান কোন চেয়ার রেখে কোন চেয়ারে বসেছেন, তা ভিডিওসহ নিউজ হয়। তারেক রহমান সচিবালয় থেকে হেঁটে হেঁটে ফিরতেছে, এ ভিডিও দেয়ার জন্য সাংবাদিকদের সময় হয়।

    কিন্তু এলাকায় বাবার সামনে থেকে কিশোরীকে উঠে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে হত্যা করা হচ্ছে। আবার সেই ঘটনায় স্থানীয় বিএনপি নেতা লোকজনকে হুমকি দিয়ে এলাকা ছাড়ার ব্যবস্থা করে। এ বিষয়ে মিডিয়া ইনভেস্টিকেটেড কিছু বের করার সময় পায়না। এটা লজ্জা আমাদের জন্য।

    বাংলাদেশ আজ ভালো নেই বলে ভিপি সাদিক কায়েম বলেন, আমরা দেখতে পেয়েছি এ সরকার শপথ নেয়ার পরে বারো থেকে তেরো দিন হয়েছে। এ ১৩ দিনে তারা আমাদের নাগরিকদের জীবনের নিরাপত্তা দিতে পারেনি। মা-বোনদের ইজ্জতের নিরাপত্তা দিতে পারেনি।

    আমরা দেখেছি নির্বাচন পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে সারাদেশের সহিংসতা ও ৪টি লাশ। এত রক্তের বিনিময়ে যদি এখনো ফ্যাসিবাদী বয়ান শুনতে হয়, তাহলে আমরা ছাত্র সমাজ কখনো এটা মেনে নিব না।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:02 PM বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে বরণে রাস্তায় ১৮ লাখ মানুষ 11:43 AM পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক 11:26 AM মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা, লাল গালিচায় বরণ আলবিসেলেস্তেদের 6:51 PM পানি বিক্রি করে বাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী 6:31 PM বাংলাদেশের জার্সিতে খেলতে জাপান ছাড়ার সিদ্ধান্ত! 5:32 PM আর্জেন্টিনায় বিশ্বকাপ ফেরানোর প্রতিজ্ঞা তরুণ ফরোয়ার্ডের 5:16 PM চ্যাম্পিয়ন হয়ে শীর্ষে স্পেন, বিশ্বকাপের ‌‘উত্থান-পতন’ 4:37 PM বিয়েটা আর করতে হলো না: পরী মণি 3:53 PM উনিশেই যেন ফুটবলকে পূর্ণতা দিলেন ইয়ামাল 3:41 PM বিশ্বকাপ জিতে নিজের কথার ফাঁদে কুকুরেয়া