• রাজনীতি

    তারেক রহমানের নির্বাচনী গণসংযোগে জাইমা রহমান

      প্রতিনিধি 7 February 2026 , 4:59:54 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী গণসংযোগে অংশ নিয়েছেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

    শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রাজধানীর গুলশানের পুলিশ প্লাজা এলাকা থেকে তিনি এই গণসংযোগ কার্যক্রম শুরু করেন।

    এ সময় গুলশানের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় ঘুরে ঘুরে তিনি সাধারণ মানুষের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

    বিজ্ঞাপন

    পথচারী, রিকশাচালক, সিএনজিচালক, দোকানি, ফুটপাতের বিক্রেতা এবং শপিং মলে আসা ভোটারদের সঙ্গে কথা বলেন এবং তাদের হাতে নির্বাচনী লিফলেট তুলে দেন।

    গণসংযোগের অংশ হিসেবে তিনি এলাকার বিভিন্ন অফিস ও ব্যাংকেও প্রবেশ করেন। একটি বেসরকারি ব্যাংকে উপস্থিত ভোটারদের সঙ্গে কথা বলে তারেক রহমানের পক্ষে সমর্থন কামনা করেন এবং লিফলেট বিতরণ করেন।এ সময় ভোটারদের উদ্দেশে জাইমা রহমান বলেন, তিনি তারেক রহমানের কন্যা হিসেবে বাবার নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন এবং ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:14 PM ফিফা বিশ্বকাপের মঞ্চে নোরা ফাতেহি 6:09 PM জন্মদিনে নতুন ইতিহাস গড়লেন মুশফিক 5:34 PM ফিফার উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি শিল্পী 5:23 PM সিঁড়ি ছাড়াই বিদ্যালয়ের দোতলা ভবন নির্মাণ 5:13 PM লাইফ সাপোর্টে কারিনা কায়সার 4:40 PM খালেদা জিয়া স্বর্ণপদক পাচ্ছেন আমিনুল হকসহ ১৫ জন 4:19 PM এক বিশ্বকাপ, ৩ উদ্বোধনী অনুষ্ঠান 3:28 PM গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর 3:13 PM ৪১৩ রানে প্রথম ইনিংস থামল বাংলাদেশের 6:47 PM বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে ৫ ক্রিকেটারকে সাজা