• খেলা

    ঝিনাইদহে ক্ষুদে সাতারুদের সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রীর সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ

      প্রতিনিধি 5 May 2026 , 11:45:25 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঝিনাইদহ পৌরসভার উদ্যোগে পরিচালিত “নতুন কুড়ি স্পোর্টস” এর ক্ষুদে সাতারুদের সঙ্গে এক আন্তরিক ও অনুপ্রেরণামূলক সাক্ষাতে মিলিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক।

    বিজ্ঞাপন

    সাম্প্রতিক এই আয়োজনে উপস্থিত হয়ে তিনি শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটান, তাদের সাঁতার অনুশীলন ঘুরে দেখেন এবং ক্রীড়ার প্রতি তাদের আগ্রহের ভূয়সী প্রশংসা করেন। এ সময় তিনি বলেন, ছোটবেলা থেকেই নিয়মিত ক্রীড়াচর্চা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনের জন্য শুভকামনা ব্যক্ত করেন এবং ঝিনাইদহে একটি সুইমিং পুল তৈরী করার ঘোষণা দেন।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের মাননীয় প্রশাসক মো: আব্দুল মজিদ। তিনি এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, স্থানীয় পর্যায়ে ক্রীড়া উন্নয়নে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

    উল্লেখ্য, “নতুন কুড়ি স্পোর্টস” ঝিনাইদহ পৌরসভার একটি প্রশংসনীয় উদ্যোগ, যার মাধ্যমে শিশু-কিশোরদের সাঁতারসহ বিভিন্ন ক্রীড়ায় দক্ষ করে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:06 PM মায়ের জন্য কেঁদেছিলেন ভোজিনিয়া, বিশ্বকাপের মঞ্চে হচ্ছে পরম আলিঙ্গন 5:28 PM রবিনহুডকে ‘আশ্রয় দেয়া’ ১২০০ বছর বয়সী সেই গাছের মৃত্যু 5:01 PM জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী 4:35 PM সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা: শিক্ষামন্ত্রী 4:11 PM রদবদল আসছে ব্রাজিল দলে, একাদশে কারা? 3:24 PM কোরিয়ার অনুশীলনে অজ্ঞাত ড্রোন গুলি করে ভূপাতিত 3:10 PM অভিনেতা জাহের আলভী কারাগারে 2:02 PM বিশ্বকাপের মধ্যেই ইনফ্লুয়েন্সারের প্রেমে মত্ত ইয়ামাল 1:55 PM সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত 1:00 PM মেসির কান্নার পেছনে বাবার অসুস্থতা? যা জানা গেল