• সর্বশেষ

    ত্যাগের ধারাবাহিক প্রতিফলন এই জাতীয় সংসদ: চিফ হুইপ

      প্রতিনিধি 12 March 2026 , 6:05:35 প্রিন্ট সংস্করণ

    জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা, ভাতের অধিকার নিশ্চিত করা ও গণতন্ত্রকে সুসংহত করার লক্ষ্যে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগ স্বীকারের ধারাবাহিক প্রতিফলন হচ্ছে আজকের এই জাতীয় সংসদ।

    তিনি বলেন, জাতীয় সংসদ শুধু সাংবিধানিক প্রতিষ্ঠান নয়। একই সঙ্গে এটি বাংলাদেশের মানুষের অধিকার, মর্যাদা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক। বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনের এলডি হলে, জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষ্যে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

    বিজ্ঞাপন

    জাতীয় সংসদের হুইপ মো. জি কে গউছ, রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মো. আখতারুজ্জামান মিয়া ও এবিএম আশরাফ উদ্দিন (নিজান) এ সময় উপস্থিত ছিলেন।

    একটি কার্যকর, প্রাণবন্ত ও দায়িত্বশীল সংসদ পরিচালনা করার বিষয়ে চীফ হুইপ বলেন, আমরা চাই সংসদে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়ে গঠনমূলক আলোচনা, যুক্তিপূর্ণ তর্ক ও সুস্থ বিতর্কের পরিবেশ সৃষ্টি হোক।

    গণতন্ত্রের সৌন্দর্যই হলো মতের ভিন্নতা থাকা সত্ত্বেও আলোচনার মাধ্যমে জাতীয় সমস্যার সমাধান খুঁজে বের করা। সেই লক্ষ্যেই আমরা সংসদকে একটি কার্যকর ও অর্থবহ প্রতিষ্ঠানে পরিণত করতে দৃঢ়প্রতিজ্ঞ। এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

    সুত্র: ঢাকা, ১১ মার্চ-২০২৬, বাসস।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:36 PM আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের জীবনবৃত্তান্ত 6:20 PM বিসিবি নির্বাচনে লড়বেন না সুজন, থাকতে চান শুধু কোচিংয়ে 5:46 PM হারলেই বেতন কাটা, লঙ্কানদের জন্য কঠোর চুক্তি 5:33 PM প্রধানমন্ত্রী যশোর যাচ্ছেন আগামীকাল 4:51 PM ১৫ অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ 4:25 PM ফুটবলার হতে চাওয়া নোরা যেভাবে বলিউড তারকা হলেন 4:09 PM ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, চিরকুটে পাওয়া গেল শিক্ষকের নাম 4:02 PM হ্যাটট্রিক শিরোপার স্বপ্নে উজ্জ্বল বাংলাদেশ, দলে যোগ দিচ্ছেন আনিকা 3:36 PM ‘২০২৩-এ মেসিকে ফেরাতে সব প্রস্তুত, আটকে দেন লাপোর্তা’, জাভির বিস্ফোরণ 2:06 PM বিশ্বকাপের এক টিকিটের দাম উঠল ২৮ কোটি টাকা