• খেলা

    ১৫ বছরেই জাতীয় দলে বৈভব সূর্যবংশী, ইতিহাসের হাতছানি

      প্রতিনিধি 6 June 2026 , 5:10:37 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রেকর্ড ও পুরস্কারময় আইপিএল খেলার পর ভারতের জাতীয় দলে ডাক পেতে একদমই সময় লাগল না বৈভব সূর্যবংশীর। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে সামনের দুই টি-টোয়েন্টি সিরিজের দলে সুযোগ পেলেন ১৫ বছর বয়সী এই ব্যাটার।

    সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যেখানে বড় চমক সূর্যবংশীর অন্তর্ভুক্তি।

    এছাড়া চমক রয়েছে আরও। ভারতকে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েও ঠিক পরের সিরিজে দল থেকে বাদ পড়ে গেলেন সূর্যকুমার যাদব। তার জায়গায় সামনের দুই সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন শ্রেয়াস আইয়ার।

    বিজ্ঞাপন

    আয়ারল্যান্ড বা ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক হলেই ভারতের ইতিহাসের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হয়ে যাবেন সূর্যবংশী। রেকর্ডটি এখন শচীন টেন্ডুলকারের দখলে। ১৯৮৯ সালে ১৬ বছর ২০৫ দিন বয়সে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল ভারতের কিংবদন্তি ব্যাটারের।

    সূর্যবংশীর সামনে দেশের ইতিহাসের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হওয়ার হাতছানি।

    ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড

    শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), তিলক ভার্মা (সহ-অধিনায়ক), রবি বিষ্ণুই, অভিশেক শর্মা, নিতিশ কুমার রেড্ডি, মোহাম্মদ সিরাজ, সাঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, হার্শিত রানা, ইশান কিষান, ওয়াশিংটন সুন্দর, আর্শদিপ সিং, শিবাম দুবে, বরুণ চক্রবর্তী, প্রিন্স যাদব, বৈভব সূর্যবংশী

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:07 PM কোলে নেওয়া সেই শিশু ইয়ামালই এখন মেসির শিরোপার বাধা 12:56 PM মেসিদের প্রশংসা, কেইনদের তুলোধুনো- যা লিখেছে ব্রিটিশ গণমাধ্যম 12:24 PM হারলে অনেকে উল্টোপাল্টা কথা বলত, সেই সুযোগ দিইনি: মেসি 11:30 AM ম্যারাডোনাকে জয় উৎসর্গ করে যা বলছেন মেসি 11:10 AM ইংলিশ গোলকিপারের ‘গোপন নোট’ উদ্ধার 10:36 AM বিদায়ের দুয়ার থেকে সুপার কামব্যাকে ফাইনালে আর্জেন্টিনা 10:30 AM বিশ্বকাপ ফাইনালে উঠেও শাস্তির মুখে আর্জেন্টিনা 6:25 PM বাংলাদেশকে ১৭০ বড় রানের লক্ষ্য দিলো বাংলাদেশ 6:17 PM আইসিসির বড় দায়িত্ব পেলেন তামিম, তার অধীনেই ‘বিগ থ্রি’র কর্তারা 4:30 PM টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের