• খেলা

    সৌদি আরবে আধুনিক স্টেডিয়াম বানাবে পাকিস্তান

      প্রতিনিধি 21 April 2026 , 3:26:04 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সৌদি আরবের জেদ্দায় একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম তৈরি করতে যাচ্ছে। ভবিষ্যতে এই মাঠেই পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচগুলো আয়োজন করা হবে।

    জেদ্দায় একটি ক্রিকেট আধুনিক স্টেডিয়াম তৈরির লক্ষ্যে সৌদি আরব ক্রিকেট ফেডারেশনের (এসএসিএফ) সঙ্গে কাজ করার জন্য একটি ‘এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট’ (ইওআই) বা আগ্রহপত্র অনুমোদন করেছে পিসিবি। লাহোরে অনুষ্ঠিত বোর্ডের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে কর্মকর্তারা পাকিস্তানের বাইরে ক্রিকেটের প্রসারের বিষয়ে আলোচনা করেন।

    বিজ্ঞাপন

    পাকিস্তানের জন্য ঐতিহাসিক এই পদক্ষেপটি হুট করে নেওয়া হয়নি। ২০২৪ সালের ডিসেম্বরে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি সৌদি আরব সফর করেন এবং প্রিন্স সৌদ বিন মিশাল আল-সাউদের সঙ্গে সাক্ষাৎ করেন। সেই বৈঠকেই পাকিস্তান সৌদি আরবে ক্রিকেট মাঠ তৈরি এবং দেশটিতে ক্রিকেটের উন্নয়নে সহায়তার বিষয়ে স্পষ্ট আগ্রহ প্রকাশ করেছিল।

    বর্তমানে সৌদি আরবে ভারত ও পাকিস্তানের বিশাল সংখ্যক মানুষের বাস। মূলত তাদের কারণেই সেখানে বেশ কিছু স্থানীয় ক্লাব গড়ে উঠেছে এবং খেলাটি বিভিন্ন শহরে ছড়িয়ে পড়তে শুরু করেছে। ২০২০ সালে সৌদি আরব ক্রিকেট ফেডারেশন গঠিত হওয়ার পর এই কার্যক্রমগুলো আরও সুসংগঠিত রূপ পায়।

    এরপর থেকেই সৌদি আরবের মূল লক্ষ্য ছিল একটি সঠিক কাঠামো তৈরি করা, স্থানীয় টুর্নামেন্ট আয়োজন করা এবং ভবিষ্যতে বড় প্রতিযোগিতার জন্য দল প্রস্তুত করা। সৌদি আরব ২০০৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সদস্যপদ লাভ করে এবং পরবর্তীতে ২০১৬ সালে সহযোগী দেশের মর্যাদা পায়।

    ২০২৪ সালে জেদ্দায় আইপিএল নিলাম আয়োজন করে সৌদি আরব। ওই আয়োজনটিই প্রমাণ করে, ক্রিকেটের বাণিজ্য এবং বৈশ্বিক আসরগুলো আয়োজন কতটা গুরুত্বের চোখে দেখছে মধ্যপ্রাচ্যের দেশটি। আর এই সুযোগই কাজে লাগাতে এগিয়ে আসে পিসিবি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:26 PM সৌদি আরবে আধুনিক স্টেডিয়াম বানাবে পাকিস্তান 1:37 PM আলভারেজকে নিয়ে ৩ ইউরোপীয় জায়ান্টের টানাটানি 1:24 PM মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 1:02 PM মিরপুর বেগুন টিলা বস্তিতে ২৭ বছর পর আলো জ্বলল 12:40 PM পাহাড় থেকে ৩ যুবকের মরদেহ উদ্ধার 12:22 PM ‘লরিয়াস বর্ষসেরা তরুণ ক্রীড়াবিদ হয়ে ইয়ামাল বললেন, ‘মেসির পথের পথিক হতে চাই’ 12:07 PM বিদেশি লিগে দল কিনলেন গেইল 11:48 AM তানজিমকে রেখে তৃতীয় ওয়ানডের দল ঘোষণা করল টাইগাররা 11:32 AM সাড়ে ১৮ লাখ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা শুরু 6:43 PM শান্তর দৃঢ়তা ও তানজিদের ঝড়ে সিরিজে সমতা বাংলাদেশের