• খেলা

    লিসান্দ্রো মার্তিনেজের চুল টানায় লাল কার্ড, ইউনাইটেড লিডসের কাছে হারলো

      প্রতিনিধি 14 April 2026 , 12:45:43 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ওল্ড ট্র্যাফোর্ডে গতকাল রাতে লিডস ইউনাইটেডের হাতে ২–১ গোলে পরাজিত হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের ৫ ও ২৯ মিনিটে নোয়াহ ওকাফোরের জোড়া গোলে পিছিয়ে পড়ে ইউনাইটেড। পরবর্তীতে ৬৯ মিনিটে কাসেমিরো এক গোল ফিরিয়ে আনেন ইউনাইটেডের হয়ে।

    জয়-পরাজয়ের চেয়ে বেশি আলোচিত এখন দ্বিতীয়ার্ধে লিসান্দ্রো মার্তিনেজের লাল কার্ড। ৫৬ মিনিটে প্রতিপক্ষ স্ট্রাইকার ডমিনিক কালভার্ট–লেউইনের চুল টানার অভিযোগে এই আর্জেন্টাইন ডিফেন্ডারকে লাল কার্ড দেখানো হয়। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)-এর পরামর্শে পিচসাইড মনিটর চেক করে অন ফিল্ড রেফারি পল টিয়ার্নি এই সিদ্ধান্ত নেন।

    রেফারির এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে। ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচ মাইকেল ক্যারিক প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন। বলেছেন, এটা তাঁর দেখা সবচেয়ে বাজে সিদ্ধান্তগুলোর একটি।

    নিজের ১১ ম্যাচের দায়িত্বকালে দ্বিতীয় পরাজয়ের সাক্ষী হয়ে ক্যারিক হতাশায় বলেন, ‘ছেলেরা যেভাবে খেলেছে, তাতে আমি খুশি। তারা ইতিবাচক ছিল, লড়াই করেছে। কিন্তু আরেকটি হতাশাজনক সিদ্ধান্তের কারণে আমরা ম্যাচ থেকে কিছুই বের করতে পারিনি।’

    বিজ্ঞাপন

    রেফারির দিকে আঙুল তুলে তিনি আরও যোগ করেন, ‘টানা দুই ম্যাচে এমন সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গেছে। তবে আজকেরটা আমি সবচেয়ে বাজে সিদ্ধান্তগুলোর একটি বলব। আগে সে (কালভার্ট–লেউইন) মার্তিনেজের মুখের দিকে হাত ছুড়ে দেয়। এতে মার্তিনেজ ভারসাম্য হারায়। তারপর ধস্তাধস্তির মধ্যে হালকাভাবে তার চুলের পেছনে হাত লাগে, তাতেই চুলের ব্যান্ড খুলে যায়।’

    ক্যারিক আরও বলেন, ‘বিষয়টা আসলে কেমন, সেটাও আমি নিশ্চিত নই। এটা কোনো টেনে ধরা নয়, কোনো জোরে ধরা নয়, আক্রমণাত্মক কিছুই নয়। সে শুধু ছুঁয়েছে, আর তাতেই তাকে লাল কার্ড দেওয়া হয়েছে।’

    এই ঘটনায় মার্তিনেজ তিন ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে পারেন। আপিল করা হবে কি না জিজ্ঞাসা করলে ক্যারিক বলেন, ‘এটা নিয়ে আলোচনা করতে হবে। তবে আমার মনে হয়, এটা খারাপ সিদ্ধান্ত।’

    ম্যাচের শুরুতেই কালভার্ট–লেউইনের এক চ্যালেঞ্জ নিয়ে ইউনাইটেড কোচ ক্ষোভ প্রকাশ করেছেন। সেই ঘটনায় ইউনাইটেড ডিফেন্ডার লেনি ইয়োরো আঘাত পান, কিন্তু রেফারি কোনো ব্যবস্থা নেননি। ক্যারিক বলেছেন, ‘প্রথম গোলটা আমরা হজম করি তখনই, যখন লেনি ইয়োরোর মাথার পেছনে কনুই দিয়ে আঘাত করা হয়, এরপরই তারা গোল পায়। ওই সিদ্ধান্তটা কিন্তু তারা পাল্টায়নি। অথচ ম্যাচে সেটাও ছিল খুব গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত।’

    লিডসের কাছে হারলেও পয়েন্ট টেবিলে ইউনাইটেড তৃতীয় স্থানে। ৩২ ম্যাচে তাদের ৫৫ পয়েন্ট। পরবর্তী ম্যাচ ১৮ এপ্রিল রাত ১টায় চেলসির বিপক্ষে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:45 PM লিসান্দ্রো মার্তিনেজের চুল টানায় লাল কার্ড, ইউনাইটেড লিডসের কাছে হারলো 12:33 PM কৃষক কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 12:22 PM ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধনে টাঙ্গাইলে সমাবেশস্থলে প্রধানমন্ত্রী 12:14 PM ভয় দেখিয়ে গান থামানো যাবে না: ছায়ানট সভাপতি 12:06 PM যুক্তরাষ্ট্রের অবরোধ ভেঙে হরমুজ পাড়ি দিল চীনের জাহাজ 11:55 AM কুমিল্লায় চাল বোঝাই ট্রাক উল্টে নিহত ৭ 11:27 AM শেষ হলো বৈশাখী শোভাযাত্রা, ‘ফ্রি প্যালেস্টাইন’ প্ল্যাকার্ডে ভিন্ন বার্তা 6:57 PM দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী 6:47 PM আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম 6:32 PM নববর্ষে পান্তা-ইলিশ যেভাবে এলো