• খেলা

    টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

      প্রতিনিধি 11 March 2026 , 2:56:34 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঢাকায় শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ মনে করছেন, রাতের দিকে ব্যাটিং করা তুলনামূলক সুবিধাজনক হতে পারে।

    টসে জিতে মিরাজ বলেন, দল আগে বোলিং করতেই স্বাচ্ছন্দ্য বোধ করছে এবং শুরুতেই উইকেট তুলে নিতে পারলে ম্যাচে সুবিধা পাওয়া যাবে। বাংলাদেশের একাদশে তিন পেসার ও দুই স্পিনার রাখা হয়েছে, পাশাপাশি ব্যাটিং লাইনআপে রয়েছে ছয়জন ব্যাটার।

    এই ম্যাচ দিয়ে প্রায় তিন মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। দলটি নতুন কিছু কৌশল নিয়ে মাঠে নামছে।

    বিজ্ঞাপন

    অন্যদিকে পাকিস্তানও নতুন রূপে মাঠে নামছে। অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে তরুণদের সুযোগ দেওয়া হয়েছে এবং দলে নেই সাবেক অধিনায়ক বাবর আজম। পাকিস্তানের দলে একাধিক নতুন মুখ থাকলেও সাম্প্রতিক সিরিজে শ্রীলঙ্কাকে ৩-০ ব্যবধানে হারিয়ে ভালো ফর্মে রয়েছে তারা।

    ঢাকার উইকেটে স্পিনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে বাংলাদেশের স্পিন–নির্ভর আক্রমণের সঙ্গে পাকিস্তানের পেস আক্রমণের লড়াই জমে উঠতে পারে।

    বাংলাদেশ একাদশ

    সাইফ হাসান, তানজিদ হাসান, তাওহীদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটকিপার), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান।

    পাকিস্তান একাদশ

    সাহিবজাদা ফারহান, মাআজ সাদাকাত, শামিল হুসাইন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আলি আগা, হুসাইন তালাত, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, আবরার আহমেদ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:58 PM ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন রোমেরো 12:40 PM মেসিকে বুকে জড়িয়ে সমবেদনা জানালেন ইয়ামাল 12:00 PM হারের পরেও বীরের সম্মান, আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা 11:50 AM সেই ‘লর্ড’ তোরেসই ফাইনালের নায়ক 11:31 AM আর্জেন্টিনা ছাড়ার ইঙ্গিত দিলেন স্কালোনি 11:22 AM আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন 6:13 PM ‘দুঃখিত স্যার, আজ আপনাকে হারাতে চাই’ 5:42 PM দূরপাল্লার মিসাইল ছুড়ে স্পেনের ঘুম কেড়ে নিতে পারেন এনজো 4:32 PM সিরিজ জয়ের লড়াইয়ে বোলিংয়ে বাংলাদেশ 3:58 PM বিস্ময়কর কারণে বিশ্বকাপের ফাইনালে থাকবেন না ডি মারিয়া