• খেলা

    আগামী বৈশাখ থেকে সারাদেশে গ্রামীণ খেলা আয়োজন করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

      প্রতিনিধি 14 April 2026 , 4:05:39 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর পল্টন ময়দানে দিনব্যাপী বর্ণাঢ্য “বৈশাখী ক্রীড়া উৎসব” অনুষ্ঠিত হয়। পান্তা-ইলিশ, ঢাক-ঢোল আর উৎসবমুখর আয়োজনে ক্রীড়াঙ্গন নতুন বছরকে বরণ করে নেয়। প্রায় ২০ বছর পর এমন বড় পরিসরে এই আয়োজন অনুষ্ঠিত হলো।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জানান, বাঙালির ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলাকে পুনরুজ্জীবিত করতে সরকার কাজ করছে। তার ভাষায়, আগামী বৈশাখ থেকে দেশের প্রতিটি জেলায় এ ধরনের গ্রামীণ ক্রীড়া উৎসব আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে নতুন প্রজন্মকে হারিয়ে যাওয়া লোকজ খেলাধুলার সঙ্গে পরিচিত করা হবে।

    বিজ্ঞাপন

    প্রতিমন্ত্রী আরও বলেন, খেলাধুলাকে শুধু বিনোদন নয়, সামাজিক পরিবর্তনের শক্তিশালী মাধ্যম হিসেবেও দেখা হচ্ছে। তরুণদের মধ্যে দেশপ্রেম, ভ্রাতৃত্ববোধ এবং শৃঙ্খলা গড়ে তুলতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

    নারী ক্রীড়াবিদদের উন্নয়ন নিয়েও সরকারের বিশেষ উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। পুরুষদের পাশাপাশি নারীদের সমান সুযোগ নিশ্চিত করতে নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে এবং শিগগিরই এ বিষয়ে বড় ধরনের ঘোষণা আসতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম এবং এশিয়ান আর্চারি ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দিন চপলসহ অন্যান্যরা।

    এবারের বৈশাখী ক্রীড়া উৎসবে মোট ১২টি গ্রামীণ খেলা অনুষ্ঠিত হচ্ছে, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:07 PM কোলে নেওয়া সেই শিশু ইয়ামালই এখন মেসির শিরোপার বাধা 12:56 PM মেসিদের প্রশংসা, কেইনদের তুলোধুনো- যা লিখেছে ব্রিটিশ গণমাধ্যম 12:24 PM হারলে অনেকে উল্টোপাল্টা কথা বলত, সেই সুযোগ দিইনি: মেসি 11:30 AM ম্যারাডোনাকে জয় উৎসর্গ করে যা বলছেন মেসি 11:10 AM ইংলিশ গোলকিপারের ‘গোপন নোট’ উদ্ধার 10:36 AM বিদায়ের দুয়ার থেকে সুপার কামব্যাকে ফাইনালে আর্জেন্টিনা 10:30 AM বিশ্বকাপ ফাইনালে উঠেও শাস্তির মুখে আর্জেন্টিনা 6:25 PM বাংলাদেশকে ১৭০ বড় রানের লক্ষ্য দিলো বাংলাদেশ 6:17 PM আইসিসির বড় দায়িত্ব পেলেন তামিম, তার অধীনেই ‘বিগ থ্রি’র কর্তারা 4:30 PM টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের