• আন্তর্জাতিক

    ৩৪ বছর পর সরাসরি আলাপে ইসরায়েল ও লেবাননের শীর্ষ নেতারা

      প্রতিনিধি 16 April 2026 , 11:28:33 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সরাসরি আলাপ করবেন ইসরায়েলি নেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

    টাইমস অব ইসরায়েল জানায়, এ ঘটনাকে একটি বড় অর্জন হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

    বিজ্ঞাপন

    ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “ইসরায়েল ও লেবাননের মধ্যে একটু স্বস্তির পরিবেশ তৈরির চেষ্টা করছি। দীর্ঘ সময়- প্রায় ৩৪ বছর পর দুই দেশের নেতারা একে অপরের সঙ্গে কথা বলবেন। এটা আগামীকালই (বৃহস্পতিবার) ঘটছে। দারুণ!”

    তবে আলোচনায় অংশগ্রহণকারী নির্দিষ্ট নেতাদের নাম তিনি উল্লেখ করেননি। ধারণা করা হচ্ছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের মধ্যে এই আলাপ হতে পারে।

    এর আগে ১৯৯৩ সালে দুই দেশের মধ্যে আলোচনা হলেও তা শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে হয়নি। ফলে ৩৪ বছর পর এটিই হতে যাচ্ছে সর্বোচ্চ পর্যায়ের সরাসরি যোগাযোগ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:02 PM বাংলাদেশের লর্ডস টেস্টের সূচি জানাল ইংল্যান্ড 4:45 PM এশিয়ান গেমসে কঠিন গ্রুপে বাংলাদেশ 4:07 PM ‘ম্যারাডোনার পর আর কেউ আসবে ভাবিনি, তারপর এলো মেসি’ 3:44 PM কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ ফুটবল দল গঠনের নির্দেশ 3:15 PM ব্যালন ডি’অরের দৌড়ে বদলে গেল সমীকরণ 1:00 PM মেসিকে ভালোবেসে কী লিখে দিলেন পরীমণি 12:44 PM কাসেমিরোকে দলে নিয়েই তদন্তের মুখে মেসির মায়ামি 12:07 PM মেসি মহত্ত্বে বিশেষ উপহার পেল কেপ ভার্দের ভোজিনিয়ার পরিবার 11:51 AM আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলছেন রোনালদো 5:52 PM আর্জেন্টিনাকে বিদায় বললেন ওতামেন্দি