• বিনোদন

    ২৬ ফেব্রুয়ারি বিয়ে করবেন রাশমিকা

      প্রতিনিধি 4 February 2026 , 12:14:50 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দীর্ঘদিনের গুঞ্জন, নীরবতা আর জল্পনার পর অবশেষে যেন ইঙ্গিত মিলল সুখবরের। দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার বিয়ে নিয়ে যে আলোচনা মাসের পর মাস ধরে চলছে, সেটিতে নতুন করে আগুন জ্বালালেন খোদ রাশমিকাই। সরাসরি কিছু না বললেও, একটি ছোট্ট মুহূর্তেই তিনি যেন বুঝিয়ে দিলেন জল্পনা পুরোপুরি ভুল নয়।

    সম্প্রতি বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন রাশমিকা। ভিডিওতে দেখা যায়, ভক্তদের উদ্দেশে হাত নেড়ে হাসিমুখে এগিয়ে যাচ্ছেন তিনি। এক পাপারাজ্জির অনুরোধে মাস্ক খুলে ছবি তোলার সময় হঠাৎই তিনি বলে ওঠেন, শুভেচ্ছা, ম্যাম। তখন রাশমিকা হেসে প্রশ্ন করেন, কিসের জন্য? উত্তরে পাপারাজ্জি বলেন, বিয়ের জন্য, ২৬ তারিখের অপেক্ষায় আছি। এই কথা শুনে কোনও প্রতিবাদ বা সংশোধন না করে শুধু মাথা নেড়ে লাজুক হাসি দেন অভিনেত্রী। আর এতেই নেটদুনিয়ায় শুরু হয় নতুন করে আলোচনা তবে কি সত্যিই ২৬ ফেব্রুয়ারিই বিয়ের দিন?

    বিজ্ঞাপন

    এর আগেও ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গিয়েছিল, চলতি মাসের ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরের একটি ঐতিহ্যবাহী প্রাসাদে বিয়ে করতে চলেছেন রাশমিকা ও বিজয়। বিয়ের পর হায়দরাবাদে ইন্ডাস্ট্রির বন্ধুদের নিয়ে একটি রিসেপশনের আয়োজনও নাকি রয়েছে। যদিও এখনো পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি এই তারকা জুটি।

    ২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ এবং ২০১৯ সালে ‘ডিয়ার কমরেড’ সিনেমায় একসঙ্গে কাজ করেন রাশমিকা ও বিজয়। তবে ২০২০ সালের পর থেকেই তাদের ব্যক্তিগত ভ্রমণের ছবি ও মিল পাওয়া ব্যাকগ্রাউন্ড ঘিরে ভক্তদের নজর পড়ে। তখন থেকেই প্রেম ও বিয়ের গুঞ্জন ছড়াতে থাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে রাশমিকা বলেছিলেন, এই গুঞ্জন তো চার বছর ধরে চলছে, তাই না? সঙ্গে যোগ করেন, যখন বলার সময় আসবে, তখনই বলব।

    কাজের দিক থেকেও দুজনই ব্যস্ত সময় পার করছেন। বিজয় দেবরাকোন্ডাকে সর্বশেষ দেখা গেছে ‘কিংডম’ সিনেমাতে, যা বক্স অফিসে আশানুরূপ সাড়া পায়নি। সামনে রয়েছে তাঁর ‘রানাবালি’ ও ‘রাউডি জানার্ধন’। অন্যদিকে ২০২৫ সাল রাশমিকার জন্য ছিল বেশ সফল। ‘ছাবা’, ‘কুবেরা’, ‘থম্মা’ ও ‘দ্য গার্লফ্রেন্ড’ দর্শকপ্রিয়তা পেয়েছে। সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘রানাবালি’, ‘ককটেল ২’ ও ‘মিসা’।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:00 PM সরকারি কর্মকর্তাদের জন্য জরুরি নির্দেশনা 3:30 PM টিন সার্টিফিকেট ছাড়া যেসব সেবা আর পাওয়া যাবে না 2:56 PM ফের বিয়ে করলেন অভিনেত্রী হুমায়রা সুবাহ 2:00 PM বোকার জার্সি গায়ে নেইমার, তবে কি আর্জেন্টাইন ক্লাবে যোগ দিচ্ছেন এ তারকা 1:46 PM পশ্চিমবঙ্গ থেকে পুশইনের ঘটনা ঘটলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী 1:16 PM প্রথম নির্বাচনেই মুখ্যমন্ত্রীর পথে, তারকাদের শুভেচ্ছায় ভাসছেন থালাপতি 12:57 PM চলতি বছরের শেষে স্থানীয় সরকার নির্বাচন: জাহেদ উর রহমান 12:33 PM সেমিফাইনালের ফিরতি লেগে রাতে মুখোমুখি আর্সেনাল ও অ্যাথলেটিকো মাদ্রিদ 11:45 AM ঝিনাইদহে ক্ষুদে সাতারুদের সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রীর সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ 11:23 AM খুব দ্রুত ভারতের ট্যুরিস্টসহ সব ভিসা স্বাভাবিক হবে