• আন্তর্জাতিক

    ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষকে নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ইরানের খোঁচা

      প্রতিনিধি 23 May 2026 , 3:14:11 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    নারায়ণগঞ্জের পাইকপাড়ার রাবেয়া অ্যাগ্রো ফার্মের বিরল গোলাপি রঙের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। মহিষটির কপালে ঝুলে থাকা সোনালি-লালচে চুল যেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের ট্রেডমার্ক চুলের ছাঁটের প্রতিচ্ছবি। তাই রসিকতা করে নামকরণ করা হয় এই মার্কিন নেতার নামে। আর এতে মহিষটি নজর কেড়েছে আন্তর্জাতিক গণমাধ্যমের।

    মধ্যপ্রাচ্য উত্তেজনা শুরুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিম ওয়ার’ শুরু করে দেয় ইরান। এবার বাংলাদেশি ‘ডোনাল্ড ট্রাম্প’কে নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা দিয়েছে দেশটি।

    মস্কোতে অবস্থিত ইরানের দূতাবাস তাদের আনুষ্ঠানিক এক্স অ্যাকাউন্ট থেকে এই মহিষটির একটি ভিডিও শেয়ার করেছে। সেখানে ক্যাপশনে রসিকতা করে লেখা হয়েছে, ‘বেচারা! ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনায় মন খারাপ হয়ে গেছে বাংলাদেশি মহিষটির।’

    ইরানি দূতাবাস তাদের ওই পোস্টে রুশ সংবাদমাধ্যম আরটির একটি প্রতিবেদন যুক্ত করে দিয়েছে। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করার পর উৎসুক জনতা মহিষটিকে দেখতে ভিড় করছেন।

    শুক্রবার (২২ মে) সংবাদ সংস্থা রয়টার্স মহিষটিকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনের শিরোনাম ছিল—বাংলাদেশের বিরল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ এখন ঈদের সেনসেশন।

    বিজ্ঞাপন

    রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত বাংলাদেশের মানুষ কালো রঙের মহিষ দেখতেই অভ্যস্ত। তবে এই এলবিনো জাতের মহিষটির গায়ের রং ক্রিমের মতো হালকা গোলাপি এবং এর কপালে রয়েছে একগুচ্ছ সোনালি চুল। এই চুলের স্টাইলটি হুবহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিগনেচার হেয়ারস্টাইলের কথা মনে করিয়ে দেয়।

    প্রতিবেদনে উঠে এসেছে, এই অদ্ভুত মিলের কারণেই মহিষটির নাম আদর করে রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। দূর-দূরান্ত থেকে প্রতিদিন শত শত মানুষ এই সেলিব্রিটি মহিষটির সঙ্গে সেলফি তুলতে এবং ভিডিও করতে খামারে ভিড় জমাচ্ছেন।

    শুধু রয়টার্স নয়, এর আগেও একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে স্থান পেয়েছে আলোচিত এই মহিষ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট ও দ্য টেলিগ্রাফ, ভারতের হিন্দুস্তান টাইমস ও নিউজ এইটিনসহ বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়েছে।

    যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইর্য়ক পোস্ট শিরোনাম করেছে— ‘ট্রাম্প’ নামের বিরল মহিষটি আকর্ষণীয় সোনালি চুলের স্টাইলের জন্য ব্যাপক ভাইরাল হয়েছে। ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স২৪ শিরোনাম করেছে- বাংলাদেশ: ‘ডোনাল্ড ট্রাম্প’ বিরল মহিষ সামাজিক যোগাযোগমাধ্যমের তারকা হয়ে উঠেছে।

    নারায়ণগঞ্জের রাবেয়া অ্যাগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন জানিয়েছেন, তার ছোট ভাই এক দিন শখ করে মহিষটির চুল দেখে ট্রাম্পের সঙ্গে তুলনা করে এই নাম দেয়। মজার ছলে রাখা সেই নাম যে আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হবে, তা তারা ভাবেননি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:14 PM বিশ্বকাপের মধ্যেই ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনি গোলকিপার 5:46 PM যুক্তরাষ্ট্রে আস্ত স্টেডিয়াম কিনলেন শাহরুখ খান 5:26 PM মেসির জন্মদিনে চিঠি লিখে স্বপ্ন পূরণ হলো ৮ বছরের খুদে মানুর 4:55 PM যুক্তরাষ্ট্রের ফুটবলার লাল কার্ড দেখায় ১২ কোটি টাকার পিজ্জা উপহার 3:43 PM পাঁচ শব্দে রোনালদোর বার্তা 3:11 PM কার্লো আনচেলত্তি: তৈরি থাকুন, আমরা আসছি-নরওয়ের কোচের হুমকি 2:09 PM কোচের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা সেনেগাল তারকা ফুটবলারের 1:51 PM ‘ওয়ান লাস্ট ডান্স’ কার? 12:43 PM বিশ্বকাপ বিদায়ের পর বাবাকেও হারালেন কঙ্গোর কোচ 12:22 PM চোটাক্রান্ত পাকেতার বদলি কি নিতে পারবে ব্রাজিল?