• খেলা

    অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের একদিন আগে স্কোয়াডে সৌম্য

      প্রতিনিধি 16 June 2026 , 11:53:16 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য সৌম্য সরকারকে যুক্ত করা হয়েছে। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ খেলেছিলেন সৌম্য।

    দ্বিতীয় ওয়ানডেতে ৪২ রানের ইনিংস খেলে দলের জয়ে বড় ভূমিকা রেখেছিলেন। কিন্তু তৃতীয় ওয়ানডেতে আবার ফ্লপ তিনি। মাত্র ২ রানে থেমে যায় তার ইনিংস। প্রায় দুই বছর আগে সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন সৌম্য। ওয়েস্ট ইন্ডিজের কিংসটাউনে নিজের খেলা সবশেষ টি-টোয়েন্টি ম্যাচে সৌম্য করেছিলেন ১১ রান। এরপর দল থেকে বাদ পড়েন।

    বিজ্ঞাপন

    ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার বাংলাদেশের হয়ে ৮৭ ম্যাচ খেলেছেন। রান করেছেন ১৪৬২। স্কোয়াডে এমনিতেই তিন ওপেনার আছেন। লিটন, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান। ওপেনিংয়ে ব্যাটিং করেন সাইফ হাসানও। সৌম্যকে কেন নেওয়া হয়েছে বিসিবি তা আনুষ্ঠানিকভাবে জানায়নি।

    প্রসঙ্গত, আগামীকাল ১৭ জুন শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ। পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ ও ২১ জুন। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

    বাংলাদেশ স্কোয়াড:

    লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও আব্দুল গাফফার সাকলাইন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:19 PM বিশ্বকাপ বর্জনের হুমকি ইউরোপের দলগুলোর! 5:05 PM ‘আমার অধ্যায় শেষ’ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় নেইমারের 3:58 PM আর্জেন্টিনার বিরুদ্ধে প্রচারণায় টাকা ঢালছে ব্রাজিল: মিলেই 1:05 PM সবার আগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান’–এর নতুন সিনেমা 12:39 PM কথা রাখলেন কুকুরেয়া, হাতে আঁকলেন কোচের ছবি 12:07 PM সাকিবকে পেছনে ফেলে ফের শীর্ষে পরীমণি 11:43 AM ‘বাণিজ্যিকীকরণের নামে ফুটবলের আত্মা বিক্রি করে দিচ্ছে ফিফা’ 11:19 AM অস্ট্রেলিয়ার বিপক্ষে নাহিদের না থাকা বাংলাদেশের বড় ক্ষতি: সাকিব 5:14 PM ফুটবলের পর এবার টিভি সিরিজে রোনালদো 4:26 PM এইচ ১-বি ভিসা ৩ বছরের জন্য স্থগিত করতে বিল মার্কিন পার্লামেন্টে