• চাকরি

    মঙ্গলবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক

      প্রতিনিধি 23 March 2026 , 1:18:29 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘোষিত টানা সাত দিনের সরকারি ছুটি আজ সোমবার (২৩ মার্চ) শেষ হচ্ছে। এর ফলে আগামীকাল মঙ্গলবার (২৪ মার্চ) থেকে অফিস-আদালত, ব্যাংক-বিমা এবং শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।
    শনিবার দেশে ঈদুল ফিতর উদযাপিত হয়। এ উপলক্ষে ১৭ মার্চ থেকে সরকারি ছুটি কার্যকর হয়েছিল।

    নির্ধারিত ছুটির শেষ দিন আজ সোমবার (২৩ মার্চ)। আগামীকাল থেকে ব্যাংক-বিমা, শেয়ারবাজারসহ বেসরকারি প্রতিষ্ঠানগুলোও পুনরায় চালু হচ্ছে।

    বিজ্ঞাপন

    তবে ঈদের পর অফিস খোলার মাত্র একদিন পরে আবারও ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা। আগামী বৃহস্পতিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসের ছুটি আছে।

    এরপরের দুদিন যথাক্রমে শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে অফিস খোলার পরের দিনই আবারও তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন চাকরিজীবীরা।

    এদিকে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা পাঁচ দিন ছুটিতে আছেন সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা। আজ সোমবার তাদের ছুটিও শেষ হতে যাচ্ছে। আগামী কাল তারা কর্মস্থলে যোগ দেবেন।

    সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) ঈদুল ফিতর উপলক্ষ্যে গত ১৯ থেকে আজ ২৩ মার্চ পর্যন্ত টানা ছুটি ঘোষণা করে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:57 PM মিরপুরে লর্ডসের আদলে হবে ব্যালকনি, থাকছে বিশেষ লাউঞ্জ 4:26 PM ভারত ও চীনে বিশ্বকাপ দেখা নিয়ে অনিশ্চয়তা 4:00 PM সরকারি কর্মকর্তাদের জন্য জরুরি নির্দেশনা 3:30 PM টিন সার্টিফিকেট ছাড়া যেসব সেবা আর পাওয়া যাবে না 2:56 PM ফের বিয়ে করলেন অভিনেত্রী হুমায়রা সুবাহ 2:00 PM বোকার জার্সি গায়ে নেইমার, তবে কি আর্জেন্টাইন ক্লাবে যোগ দিচ্ছেন এ তারকা 1:46 PM পশ্চিমবঙ্গ থেকে পুশইনের ঘটনা ঘটলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী 1:16 PM প্রথম নির্বাচনেই মুখ্যমন্ত্রীর পথে, তারকাদের শুভেচ্ছায় ভাসছেন থালাপতি 12:57 PM চলতি বছরের শেষে স্থানীয় সরকার নির্বাচন: জাহেদ উর রহমান 12:33 PM সেমিফাইনালের ফিরতি লেগে রাতে মুখোমুখি আর্সেনাল ও অ্যাথলেটিকো মাদ্রিদ