...
  • চাকরি

    বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কেন্দ্রীয় পরীক্ষার মাধ্যমে নিয়োগের সিদ্ধান্ত

      প্রতিনিধি 5 April 2026 , 5:14:04 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ ও মাদরাসায়) প্রধান ও সহকারী প্রধান নিয়োগে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। দীর্ঘদিনের প্রচলিত পদ্ধতি বাতিল করে এখন থেকে কেন্দ্রীয় পরীক্ষা পদ্ধতির মাধ্যমে এসব গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হবে।

    আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

    বিজ্ঞাপন

    বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে স্বাধীনতার পর এই প্রথমবারের মতো প্রতিষ্ঠান প্রধান (প্রধান শিক্ষক ও অধ্যক্ষ) এবং সহকারী প্রধান পদে কেন্দ্রীয় পরীক্ষাভিত্তিক পদ্ধতি চালু করা হচ্ছে।

    নতুন এই ব্যবস্থার আওতায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যমান শূন্য পদগুলোতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

    এদিকে, নতুন নিয়োগ পদ্ধতি, পরীক্ষার কাঠামো এবং বর্তমানে শূন্য থাকা ১২ হাজার ৯৫১টি পদের নিয়োগ কার্যক্রম নিয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে এনটিআরসিএ।

    আগামী ৭ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১০টায় এনটিআরসিএ চেয়ারম্যানের দপ্তরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থেকে নতুন পদ্ধতির কর্মপরিকল্পনা তুলে ধরবেন এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেবেন তিনি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:06 PM সেভিয়ার প্রেসিডেন্ট হওয়ার পথে রামোস? 12:41 PM নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতা: মাঠে ইশানের সেঞ্চুরির ঝড়, বল হাতে ইমরানের ম্যাজিক 12:33 PM ৫ হাজার ৮০০ কোটি টাকার প্রস্তাবেও মেসিকে ছাড়েনি বার্সেলোনা 12:09 PM পে স্কেল: প্রথম ধাপে সুখবর পাচ্ছেন যারা 4:37 PM ইউটিউবে সাড়া ফেলল ২৫ বছর আটকে থাকা সিনেমা 4:07 PM আগামীকাল দেশ ছাড়ছে নারী ফুটবল দল 4:04 PM পশ্চিমবঙ্গের বিখ্যাত ‘সিরাজ উদ্যান’ নাম বদলে হয়ে গেল ‘শিবাজি উদ্যান’ 2:49 PM ১০০ বছর ক্ষমতায় থাকবে বিজেপি: শুভেন্দু 1:43 PM ১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনীতে যাবেন প্রধানমন্ত্রী 12:47 PM ৩ বিশ্বকাপেই মিলেছে পূর্বাভাস, এবার চ্যাম্পিয়ন হতে পারে নতুন যে দেশ!
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.