• খেলা

    মেসির আর্জেন্টিনাকে ১-০ গোলে হারানোর ভবিষ্যদ্বাণী কেপ ভার্দের

      প্রতিনিধি 1 July 2026 , 12:01:15 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সাড়ে পাঁচ লাখেরও কম জনসংখ্যার দেশ কেপ ভার্দে প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে তাক লাগিয়েছে। বিশ্বের ক্ষুদ্রতম দেশ হিসেবে এই মেগা ইভেন্টের নকআউটে উঠেছে আফ্রিকান দ্বীপরাষ্ট্রটি। শেষ ৩২–এর ম্যাচে তাদের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলটির মহাতারকা লিওনেল মেসিকে বিশ্বের সেরা মানলেও, আসন্ন ম্যাচে তাদের ১-০ ব্যবধানে হারের হুঙ্কার দিলেন কেপ ভার্দের প্রেসিডেন্ট।

    আগামী ৪ জুলাই মায়ামির রক গার্ডেন স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কেপ ভার্দে। ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এই ম্যাচ খেলতে প্রস্তুত কেপ ভার্দে। আর সেই ম্যাচ ঘিরে উত্তেজনা পৌঁছে গেছে দেশটির সর্বোচ্চ পর্যায়েও। কেপ ভার্দের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেসের দৃঢ় বিশ্বাস, তার দল দারুণ ফর্মে থাকা আর্জেন্টিনাকে হারাতে পারবে।

    আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বলেছেন, ‘আমরা ১-০ গোলে জিতব।’ বিশ্বকাপে চমক জাগানো পারফরম্যান্সের পর এবার এক নজিরবিহীন চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে আফ্রিকার ছোট্ট দেশটি। উরুগুয়ে, স্পেন ও সৌদি আরবকে নিয়ে গঠিত কঠিন গ্রুপ পর্ব পেরিয়ে কোচ বুবিস্তার দল শেষ ১৬-তে জায়গা করে নেয়। যেখানে তাদের হারানোর কিছু নেই। তবে আর্জেন্টিনার বিপক্ষে কঠিন লড়াইয়ের মাধ্যমে প্রথম বিশ্বকাপ আসর আরও স্মরণীয় করে রাখতে চায় কেপ ভার্দে।

    বিজ্ঞাপন

    প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা প্রকাশের পাশাপাশি থাকবে বিশেষ সম্মানও। ম্যাচ শুরুর আগে কেপ ভার্দে তাদের জাতীয় দলের একটি জার্সি উপহার দেবে মেসিকে। ওই জার্সিতে থাকবে আর্জেন্টাইন অধিনায়কের নাম এবং তার বিখ্যাত ১০ নম্বর। কেপ ভার্দে প্রেসিডেন্ট নেভেস বলেন, ‘লিওনেল মেসি এবং আর্জেন্টিনা জাতীয় দলের বিপক্ষে খেলতে পারা আমাদের জন্য বড় সম্মানের বিষয়।’

    তিনি আরও বলেন, ‘মেসি একজন মহান ফুটবলার। কেপ ভার্দেতে তাকে অত্যন্ত সম্মান করা হয়। এ দেশের মানুষের কাছে মেসিই বিশ্বের সেরা। তিনি বিশ্ব ফুটবলে শ্রেষ্ঠত্ব ও পরিপূর্ণতার প্রতীক। তার বিপক্ষে খেলতে পারা গুরুত্বপূর্ণ, এটি আমাদের জন্য সম্মান এবং গর্বের বিষয়। আমাদের জাতীয় দলের জন্যও তার বিপক্ষে মাঠে নামা এক বিশাল অর্জন।’

    তবে মেসির প্রতি এই শ্রদ্ধা কেপ ভার্দের প্রতিদ্বন্দ্বিতার মনোভাবকে একটুও কমায়নি। ছয় লাখেরও কম জনসংখ্যার দেশটি তাদের ফুটবল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের সামনে দাঁড়িয়ে বিশ্বাস করছে, তারা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে চমকে দিতে পারে এবং নিজেদের ইতিহাসে আরেকটি অনন্য অধ্যায় লিখতে সক্ষম হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:01 PM মেসির আর্জেন্টিনাকে ১-০ গোলে হারানোর ভবিষ্যদ্বাণী কেপ ভার্দের 11:37 AM নরওয়ের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল! 11:19 AM জোড়া গোলে মেসির পাশে এমবাপ্পে, শেষ ষোলোতে ফ্রান্স 5:55 PM ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ 5:14 PM বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারের নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল ফিফার 4:52 PM বিশ্বকাপ জয়ে চার ফেবারিটের নাম জানালেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো 4:39 PM ইউরোপে তাপপ্রবাহে ১ হাজার ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু 4:25 PM বাংলাদেশকে ধন্যবাদ দিলেন কাসেমিরো ও কুনহা 4:08 PM মালদ্বীপে অবকাশ যাপনে কেয়া পায়েল, সঙ্গে কে? 3:41 PM ৪ উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ