• খেলা

    বিশ্বকাপের সেমিফাইনালে কোন দল কার বিপক্ষে লড়বে?

      প্রতিনিধি 2 March 2026 , 12:32:30 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    শেষ হল টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের সুপার এইট পর্ব। শেষ দল হিসেবে আজ সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত। এর আগেই সুপার এইটের বাধা অতিক্রম করে ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। ফাইনালে উঠার লড়াইয়ে নিজেদের সর্বোচ্চটা দিয়েই লড়বে এই দলগুলো।

    বিশ্বকাপের নিয়ম অনুযায়ী এক গ্রুপের চ্যাম্পিয়ন দল অন্য গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামবে। আর রানার্সআপ দল খেলবে চ্যাম্পিয়ন দলের বিপক্ষে। এক্ষেত্রে গ্রুপ-১ এর চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে নিউজিল্যান্ডকে। আর গ্রুপ-২ তে চ্যাম্পিয়ন হওয়া ইংল্যান্ডের প্রতিদ্বন্দ্বী স্বাগতিক ভারত।

    বিজ্ঞাপন

    গ্রুপ-১ থেকে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। আর সুপার এইটের একদম শেষ ম্যাচ জিতে সেরা চারে জায়গা করে নেয় ভারত। সুপার এইটে তিন ম্যাচের তিনটিতেই জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে প্রোটিয়ারা। বিশ্বকাপে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত তারা। এদিকে ৩ ম্যাচের মধ্যে দুটিতে জয় পেয়ে ৪ পয়েন্ট সংগ্রহ করা ভারত হয়েছে গ্রুপ রানার্সআপ।

    অন্য গ্রুপে সবকটি ম্যাচ জিতেছে ইংল্যান্ড। সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান তাদের। একই গ্রুপে মাত্র ৩ পয়েন্ট নিয়েই গ্রুপ রানার্সআপ হয়েছে নিউজিল্যান্ড। পাকিস্তানও ৩ পয়েন্ট সংগ্রহ করেছিল। কিন্তু নেট রানরেটে এগিয়ে আছে কিউইরাই।

    আগামী ৪ ফেব্রুয়ারি বুধবার অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল। ইডেন গার্ডেন্সে একে অপরের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। একদিন পর ওয়াংখেড়েতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ভারত। দুই ফাইনালিস্ট নিয়ে আগামী ৮ এপ্রিল অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ফাইনালটি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:30 PM শিল্পকলায় মঞ্চস্থ ‘গারদের বন্দী’, মুগ্ধ দর্শক; ২৯ জুলাই বিশেষ পুনঃমঞ্চায়ন 12:20 PM জাতিসংঘের মহাসচিব পদে ইনফান্তিনোকে চান ট্রাম্প! 12:05 PM জামালকে পেছনে ফেলে শীর্ষে বাদল 11:28 AM অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর 11:17 AM এবার ইনফান্তিনোর পদত্যাগ চাইলেন লা লিগা সভাপতি 6:26 PM ফাইনাল হারার পর অবসরের ইঙ্গিত এমি মার্টিনেজের! 5:29 PM দেশে ফিরলেন আর্জেন্টিনার অধিনায়ক 4:25 PM আর্জেন্টিনার জার্সিতে আবারও খেলবেন মেসি 3:14 PM সতীর্থদের কেন ‘সব কিছু ভুলে যাওয়ার’ তাগিদ দিয়েছিলেন মেসি 2:24 PM খেলাধুলাই পারে জাতিকে এক সুতোয় গাঁথতে: আমিনুল হক