• অপরাধ

    খুলনায় প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা

      প্রতিনিধি 16 March 2026 , 2:42:20 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    খুলনায় প্রকাশ্যে রাশিকুল আনাম রাশু (৩৮) নামে যুবদলের এক নেতা গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রকাশ্যে এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন আড়ংঘাটা রোডের কেডিএ কল্পতরু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

    নিহত রাশিকুল আনাম রাশু দৌলতপুর থানাধীন দেয়ানা এলাকার বাসিন্দা শরীফুল আনামের ছেলে। তিনি দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং বর্তমানে দৌলতপুর থানা যুবদলের যুগ্ম সম্পাদকের পদে ছিলেন।

    খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. আশরাফ রাশুর মৃত্যুর তথ্যটি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন।

    বিজ্ঞাপন

    প্রত‌্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাজনীতির পাশাপাশি রাশু কেডিএ কল্পতরু মার্কেটের পাশে ইট-বালুর ব্যবসা করতেন। সোমবার সকালে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন অজ্ঞাত দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। গুলির একটি তার মাথায় বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

    এদিকে ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানা গেছে।

    এ বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, রাশু পেশায় ইট-বালুর ব্যবসায়ী ছিলেন। তার ব্যবসা প্রতিষ্ঠানে এসে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    তিনি আরও বলেন, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বা কারা এর সঙ্গে জড়িত- তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:45 PM ড. ইউনূসের ‘ভিভিআইপি’ মর্যাদা ৬ মাস কমল 6:37 PM ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী 5:56 PM ১৮৩ রানের জবাবে বাংলাদেশের অবিস্মরণীয় টি-টোয়েন্টি জয় 5:46 PM পানির কূপ নিয়ে রক্তক্ষয়ী দাঙ্গা, নিহত ৪২ 4:22 PM ১৮৩ রানের রেকর্ড লক্ষ্য ব্যাট করছে বাংলাদেশ 3:23 PM ম্যারাথনে ইতিহাস গড়লেন কেনিয়ার দৌড়বিদ 2:57 PM ঐতিহাসিক শাস্তির মুখে আর্জেন্টাইন গোলরক্ষক 2:01 PM টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশর 1:47 PM বক্স অফিস কাঁপাচ্ছে মাইকেল 1:29 PM বিশ্বকাপ মিস থেকে নতুন মিশন লিটনের টার্গেট বিশ্বকাপ ২০২৮