...
  • খেলা

    কাউন্টি অভিষেকে হাসানের দারুণ বোলিং

      প্রতিনিধি 14 June 2026 , 6:07:28 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঘরের মাঠে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপট দেখাচ্ছেন তাসকিন আহমেদ, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমানরা। আর কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়ে নিজের জাত চেনাচ্ছেন হাসান মাহমুদ।

    কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টু-এ কেন্টের হয়ে নিজের অভিষেক ম্যাচের প্রথম ইনিংসে চমৎকার বোলিং করেছেন হাসান। ৬ ওভারে ৩২ রানে ৩ উইকেট নিয়ে ল্যাঙ্কাশায়ারকে মাত্র ৮৭ রানে গুটিয়ে দেওয়ার পথে বড় অবদান রেখেছেন তিনি।

    ব্ল্যাকপুলের স্ট্যানলি পার্ক মাঠে শুক্রবার শুরু হয়েছে সপ্তম রাউন্ডের খেলা। ম্যাচের প্রথম দিন মাত্র ১৭৮ রানে গুটিয়ে যায় হাসানের দল কেন্ট। ১১ নম্বরে নেমে ৬ রানে অপরাজিত থাকেন বাংলাদেশের এই পেসার।

    বিজ্ঞাপন

    পরে দ্বিতীয় দিন ফিল্ডিংয়ে নেমে ২০তম ওভারে প্রথম বোলিংয়ের সুযোগ পান হাসান। প্রথম ওভারে নো বল ও ছক্কাসহ ৯ রান দেন তিনি। তবে ঘুরে দাঁড়াতে সময় নেননি।

    পরের ওভারে প্রথম বলেই রাউন্ড দা উইকেট থেকে চমৎকার ডেলিভারিতে মার্কাস হ্যারিসকে আউট করেন হাসান। দুর্দান্ত বলে বোকা বনে গিয়ে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন অস্ট্রেলিয়ার হয়ে ১৪ টেস্ট খেলা বাঁহাতি এই ব্যাটার।

    পরে লিয়াম লিভিংস্টোনকে আরেকটি একই ধরনের ডেলিভারিতে কট বিহাইন্ড করেন হাসান। অফ স্টাম্প ঘেঁষা ডেলিভারিতে ধরা পড়েন ইংল্যান্ডের আগ্রাসী ব্যাটার।

    এরপর জোসেফ মুরসের উইকেট নেন ২৬ বছর বয়সী পেসার। এবারও রাউন্ড দা উইকেট থেকে করা ডেলিভারিতে স্লিপে ধরা পড়েন বাঁহাতি ব্যাটার।

    হাসানের ৩ উইকেটের সৌজন্যে ল্যাঙ্কাশায়ারের স্কোর তখন ৮ উইকেটে ৭৭ রান। সম্ভাবনা জাগে তার৫ উইকেটের। কিন্তু এরপর আর মাত্র এক ওভার করার সুযোগ পান তিনি। তাই নামের পাশে বাড়েনি আর উইকেট।

    তার সতীর্থ পেসার কিথ ডাজন নেন ২১ রানে ৬ উইকেট।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:33 PM ১ মাসের মধ্যে আরও ২০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতার আওতায় আনার পরিকল্পনা: আমিনুল হক 1:19 PM প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন, কী বলছেন ব্রেট লি 12:48 PM ক্ষমা চেয়ে ২১১ সদস্য সংস্থাকে ফিফা সভাপতির চিঠি 12:32 PM ৩০ ক্রিকেটার নিয়ে রাজশাহীতে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প 11:49 AM ৩ বছর পর বিদেশের মাটিতে টেস্ট জিতল পাকিস্তান 11:39 AM মেসির জোড়া গোল ও অ্যাসিস্টে মায়ামির গোল উৎসব 5:55 PM ঢাকায় হতে যাচ্ছে ৫ জাতির হকি টুর্নামেন্ট: ইশতিয়াক সাদেক 5:31 PM লিস্টার ছেড়ে আজারবাইজান ক্লাবে যাচ্ছেন হামজা! 4:51 PM টরন্টো উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ 4:29 PM “৫ আগস্ট জনগণের বিজয়ের দিন, ২৫ কোটি গাছ লাগিয়ে পরিবেশ রক্ষার লক্ষ্য পূরণ করতে হবে”
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.