• খেলা

    টি-২০ র‌্যাঙ্কিংয়ে ৮ নম্বরে বাংলাদেশ

      প্রতিনিধি 5 May 2026 , 6:32:32 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকাকে ছাড়িয়ে ৮ম পজিশনে বাংলাদেশ ক্রিকেট দল। র‍্যাংকিংয়ের বার্ষিক হাল নাগাদে একধাপ এগিয়েছে টাইগাররা। শ্রীলঙ্কাকে পেছনে ফেলে আট নম্বর অবস্থানে উঠে এসেছে টাইগাররা।

    শ্রীলংকা ৬ পয়েন্ট হারিয়ে ৯ নম্বরে নেমে গেছে। আর বাংলাদেশ এক পয়েন্ট পাওয়ায় ২২৫ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে উঠে এসেছে। আফগানিস্তান ২২০ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কার ঠিক এক পয়েন্ট পেছনে থেকে দশম স্থানে আছে।

    বিজ্ঞাপন

    ২৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ২৬২। ২৫৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া।

    আইসিসি র‍্যাংকিংয়ের সেরা সাতে কোনো পরিবর্তন আসেনি। ২৪৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে নিউজিল্যান্ড। ২৪৪ পয়েন্ট নিয়ে পাঁচে দক্ষিণ আফ্রিকা। ২৪০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে পাকিস্তান। ২৩৩ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ আছে সাত নম্বরে।

    জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড যথাক্রমে একাদশ ও দ্বাদশ স্থানে অপরিবর্তিত রয়েছে। বড় লাফ দিয়েছে যুক্তরাষ্ট্র। ছয় পয়েন্ট বাড়ায় দুই ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠে এসেছে তারা। নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড যথাক্রমে ১৪তম ও ১৫তম স্থানে নেমে গেছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:02 PM বিশ্বকাপের মধ্যেই ইনফ্লুয়েন্সারের প্রেমে মত্ত ইয়ামাল 1:55 PM সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত 1:00 PM মেসির কান্নার পেছনে বাবার অসুস্থতা? যা জানা গেল 12:48 PM তীব্র গরম সামলাতে অভিনব সমাধান খুঁজে নিল আর্জেন্টিনা 12:16 PM ইরানের সঙ্গে ঐতিহাসিক চুক্তির ১৪ দফা প্রকাশ করল হোয়াইট হাউস 11:51 AM রোনালদো কি এখন পর্তুগালের সবচেয়ে বড় সমস্যা? 11:43 AM সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান 11:36 AM মেসির ফাউল ঘিরে তোলপাড়, অথচ একই ধরনের অন্যগুলো নেই আলোচনায় 11:29 AM বিশ্বকাপের ইতিহাসে মেসির যে রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন 6:13 PM ৪ উইকেটে বাংলাদেশকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া