• খেলা

    আলভারেজকে পেতে যোগাযোগ শুরু বার্সার

      প্রতিনিধি 28 April 2026 , 5:37:43 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    নতুন মৌসুমের আক্রমণভাগ সাজাতে বড় নামের দিকে হাত বাড়িয়েছে বার্সেলোনা। আটলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন স্ট্রাইকার জুলিয়ান আলভারেজকে দলে টানার সম্ভাবনা যাচাই করতে মাদ্রিদের ক্লাবটির সঙ্গে প্রাথমিক যোগাযোগ করেছে কাতালানরা। একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে ইএসপিএন।

    বার্সেলোনা কোচ হানসি ফ্লিক ক্লাবের কাছে নতুন একজন নাম্বার নাইন চেয়েছেন। সেই জায়গায় তার পছন্দের তালিকার ওপরের দিকেই আছেন আলভারেজ। বার্সার পরিকল্পনা, আগামী মৌসুমে লামিনে ইয়ামাল ও রাফিনিয়ার সঙ্গে আলভারেজকে নিয়ে নতুন আক্রমণত্রয়ী গড়া।

    তবে কাজটা যে সহজ হবে না, সেটি বার্সেলোনাও জানে। আর্থিক দিক থেকে ক্লাবটির সীমাবদ্ধতা আছে। এর সঙ্গে আছে আটলেটিকোর অনীহা। মাদ্রিদের ক্লাবটি তাদের গুরুত্বপূর্ণ আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ছাড়তে চায় না। বরং ইএসপিএনের সূত্র বলছে, আলভারেজকে ধরে রাখতে ২০৩২ সাল পর্যন্ত উন্নত চুক্তির প্রস্তাব দিতেও রাজি আটলেটিকো।

    ২৬ বছর বয়সি আলভারেজ ২০২৪ সালে ম্যানচেস্টার সিটি থেকে আতলেতিকো মাদ্রিদে যোগ দেন। বোনাসসহ চুক্তিটির মূল্য ৯ কোটি ৫০ লাখ ইউরো পর্যন্ত উঠতে পারে। আতলেতিকোর সঙ্গে তার বর্তমান চুক্তি ২০৩০ সাল পর্যন্ত। সেই চুক্তিতে রিলিজ ক্লজ রাখা হয়েছে ৫০ কোটি ইউরো।

    বার্সার জন্য আরেক বড় বাধা লা লিগার আর্থিক নীতিমালা। ক্লাবটি এখনো লিগের ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে সীমার বাইরে অবস্থান করছে। ফলে বড় অঙ্কের দলবদল করতে হলে আগে তাদের অর্থনৈতিক ভারসাম্য ফিরিয়ে আনতে হবে। তবে বার্সা আশাবাদী, গ্রীষ্মের দলবদল শুরুর আগে তারা লা লিগার নিয়মের ভেতরে ফিরতে পারবে।

    বিজ্ঞাপন

    চুক্তি কঠিন হলেও বার্সা মনে করছে, খেলোয়াড়ের আগ্রহ এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অতীতে আঁতোয়ান গ্রিজমান আটলেটিকো ছেড়ে বার্সায় যাওয়ার সময়ও খেলোয়াড়ের ইচ্ছা বড় ভূমিকা রেখেছিল। আলভারেজ যদি নিজে বার্সায় যাওয়ার আগ্রহ দেখান, তাহলে আলোচনার পথ কিছুটা সহজ হতে পারে বলে মনে করছে কাতালান ক্লাবটি।

    আলভারেজ অবশ্য বার্সার নজরে নতুন নন। রিভার প্লেটে থাকার সময়ই বার্সার স্কাউটরা তাকে দলে নেওয়ার সুপারিশ করেছিলেন। পরে তিনি ম্যানচেস্টার সিটিতে যান, সেখান থেকে আটলেটিকোতে। এরপরও তার অগ্রগতি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করেছে বার্সেলোনা।

    বার্সার বর্তমান আক্রমণভাগে সামনে বড় পরিবর্তনের সম্ভাবনা আছে। ৩৭ বছর বয়সী রবার্ট লেভানডফস্কির চুক্তি শেষ হচ্ছে জুনে। তাকে কম বেতনে নতুন চুক্তির প্রস্তাব দেওয়া হতে পারে। অন্যদিকে ফেরান তোরেসের চুক্তির মেয়াদও শেষ বছরের দিকে যাচ্ছে, আর বার্সা তার জন্য প্রস্তাব শুনতে প্রস্তুত।

    মার্কাস রাশফোর্ডের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা রয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে আসা ইংলিশ ফরোয়ার্ডের চুক্তি মৌসুম শেষে শেষ হবে। তাকে স্থায়ীভাবে নিতে বার্সার সামনে ৩ কোটি ইউরোর অপশন আছে। তবে ক্লাব সূত্রের ভাষ্য, ওই অঙ্ক দিতে বার্সা খুব একটা আগ্রহী নয়। বিকল্প হিসেবে মায়োর্কার জান ভিরগিলি এবং রিয়াল বেতিসের আবদে এজালজুলির মতো নামও বিবেচনায় আছে।

    সব মিলিয়ে আলভারেজকে ঘিরে বার্সেলোনার আগ্রহ স্পষ্ট। কিন্তু আগ্রহকে বাস্তব চুক্তিতে রূপ দিতে হলে বার্সাকে একসঙ্গে তিনটি লড়াই জিততে হবে: আটলেটিকো রাজি করানো, লা লিগার আর্থিক নিয়মের ভেতরে ফেরা এবং খেলোয়াড়ের ইচ্ছাকে নিজেদের পক্ষে আনা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:37 PM আলভারেজকে পেতে যোগাযোগ শুরু বার্সার 5:20 PM রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার দৌড়ে স্কালোনি 4:15 PM বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দেশ 3:00 PM জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন 2:58 PM রেলিগেশন রেখেই ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর দিনক্ষণ জানাল বিসিবি 1:44 PM প্লাস্টিক সার্জারি নিয়ে ট্রল, সত্যটা জানালেন কেয়া পায়েল 1:06 PM ৪১৭ লিটার ডিজেলের কাজ করবে ৪ গ্রাম ইউরেনিয়াম 12:28 PM কিশোর অপরাধ প্রতিরোধে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত 12:19 PM প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ 12:01 PM প্যারিসে বায়ার্নের দাপট নাকি পিএসজির প্রতিশোধ