• খেলা

    জিতলেই শেষ ষোলো, জাপান পরীক্ষায় যেমন হতে পারে ব্রাজিলের একাদশ

      প্রতিনিধি 29 June 2026 , 12:31:59 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    গ্রুপ পর্বের শুরুটা প্রত্যাশামতো না হলেও শেষ দুই ম্যাচে নিজেদের চেনা রূপে ফিরেছে ব্রাজিল। হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে টানা দুটি বড় জয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবার সামনে আরও কঠিন পরীক্ষা। রাউন্ড অব ৩২ এ তাদের প্রতিপক্ষ এশিয়ার অন্যতম শক্তিশালী দল জাপান। এই ম্যাচে জয় পেলেই শেষ ষোলোর টিকিট নিশ্চিত হবে। আর হারলেই শেষ হয়ে যাবে ব্রাজিলের শিরোপা স্বপ্ন।

    এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলের সম্ভাব্য একাদশ নিয়ে চলছে আলোচনা। দলটির কোচ কার্লো আনচেলত্তি আগের ম্যাচের সফল কম্বিনেশনেই আস্থা রাখতে পারেন। তবে আক্রমণভাগে এবং মিডফিল্ডে কয়েকটি কৌশলগত পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে।

    গোলপোস্টের নিচে থাকবেন অভিজ্ঞ গোলরক্ষক অ্যালিসন বেকার। টুর্নামেন্টে এখন পর্যন্ত মাত্র একটি গোল হজম করেছেন তিনি। স্কটল্যান্ডের বিপক্ষে কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন এই লিভারপুল গোলরক্ষক।

    রক্ষণভাগে সেন্টারব্যাকে দেখা যেতে পারে অধিনায়ক মার্কুইনহোস ও গ্যাব্রিয়েল মাগালায়েসকে। গ্রুপ পর্বজুড়ে এই জুটি ছিল বেশ নির্ভরযোগ্য। ফুলব্যাকে ডানদিকে দানিলো এবং বাঁদিকে ডগলাস সান্তোসের খেলার সম্ভাবনাই বেশি।

    বিজ্ঞাপন

    মধ্যমাঠে দায়িত্বে থাকতে পারেন ক্যাসেমিরো ও ব্রুনো গুইমারেস। প্রথম ম্যাচের তুলনায় পরের দুই ম্যাচে নিজেদের ছন্দ ফিরে পেয়েছেন দু’জনই। জাপানের দ্রুতগতির আক্রমণ সামাল দিতে এই দুই মিডফিল্ডারের ওপরই বড় দায়িত্ব থাকবে। আনচেলত্তি যদি ৪-৪-২ ছকে খেলান, তাহলে লুকাস পাকেতাও শুরুর একাদশে থাকতে পারেন।

    সবচেয়ে বড় চমক হতে পারেন ১৯ বছর বয়সী রায়ান। রাফিনহার চোটে সুযোগ পাওয়া এই তরুণ উইঙ্গার আগের ম্যাচে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। ফলে বাঁ বা ডান প্রান্তে তাকে রেখেই আক্রমণ সাজানোর সম্ভাবনা বেশি।

    আক্রমণভাগে ব্রাজিলের সবচেয়ে বড় ভরসা ভিনিসিয়ুস জুনিয়র। টুর্নামেন্টে এখন পর্যন্ত চার গোল ও একটি অ্যাসিস্ট করে দারুণ ছন্দে আছেন তিনি। তার সঙ্গী হতে পারেন ম্যাথিয়াস কুনহা। তিন গোল করা এই ফরোয়ার্ডও ধারাবাহিকভাবে ভালো খেলছেন। জাপানের রক্ষণে চাপ তৈরি করতে এই দুই ফরোয়ার্ডের কার্যকর পারফরম্যান্সই হতে পারে ব্রাজিলের সবচেয়ে বড় অস্ত্র।

    নেইমার জুনিয়রকে নিয়েও রয়েছে আলাদা আগ্রহ। চোট কাটিয়ে আগের ম্যাচে শেষ ২০ মিনিট খেলেছিলেন তিনি। জাপানের বিপক্ষে তার খেলার সময় আরও বাড়তে পারে। তবে পুরো ৯০ মিনিট খেলানোর ঝুঁকি নাও নিতে পারেন আনচেলত্তি। দ্বিতীয়ার্ধে তাকে মাঠে নামানোর পরিকল্পনাই সবচেয়ে সম্ভাব্য বলে মনে করা হচ্ছে। একইভাবে বদলি হিসেবে সুযোগ পেতে পারেন এনরিকে।

    দু’দলের অতীত পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল। তবে সর্বশেষ দেখায় জয় পেয়েছিল জাপান। সেই স্মৃতি নিশ্চয়ই সতর্ক রাখবে আনচেলত্তির দলকে। নকআউটের এই লড়াইয়ে সামান্য ভুলও বিদায়ের কারণ হতে পারে। তাই শক্তিশালী একাদশ এবং পরিমিত কৌশল নিয়েই মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে সেলেসাওরা। হেক্সা মিশন টিকিয়ে রাখতে জাপান বাধা পেরোনোর বিকল্প নেই ব্রাজিলের সামনে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:31 PM জিতলেই শেষ ষোলো, জাপান পরীক্ষায় যেমন হতে পারে ব্রাজিলের একাদশ 12:21 PM বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই 6:54 PM এই বিশ্বকাপে বিশ্ব চ্যাম্পিয়নদের ছড়াছড়ি 6:42 PM বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে 5:57 PM ব্রাজিল ম্যাচের আগে নিজেদের বড় দুর্বলতা নিয়ে দুশ্চিন্তায় জাপান 4:52 PM বিকেএসপি পরিচালনা বোর্ডের ৪০তম সভা অনুষ্ঠিত 4:49 PM আর্জেন্টিনার জয়ে তারকাদের উচ্ছ্বাস: সে কখনো হতাশ করে না 4:20 PM বিশ্বকাপ ইতিহাসের এক ‘অভিশাপ’ কাটাল আর্জেন্টিনা 3:37 PM জার্মানির জন্য কোনো উপদেশ নেই ইংল্যান্ডের জার্মান কোচের 2:12 PM বাংলাদেশের জন্য আমার পূর্ণ ভালোবাসা: এমিলিয়ানো মার্তিনেজ