• খেলা

    এক বিশ্বকাপ, ৩ উদ্বোধনী অনুষ্ঠান

      প্রতিনিধি 9 May 2026 , 4:19:51 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিশ্বকাপ এবার শুধু ম্যাচের হিসাবে বড় হচ্ছে না, বদলে যাচ্ছে পরিচিত আয়োজনের ধরনও। মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে তিন আয়োজক দেশের প্রথম ম্যাচের আগে আলাদা উদ্বোধনী অনুষ্ঠান করবে ফিফা।

    ফিফা জানিয়েছে, তিন দেশে আলাদা সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে শুরু হবে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের উৎসব। ৪৮ দলের এই আসর শুরু হবে ১১ জুন, মেক্সিকো সিটিতে। সেখানেই হবে প্রথম উদ্বোধনী অনুষ্ঠান।

    বিজ্ঞাপন

    মেক্সিকো সিটির উদ্বোধনী আয়োজনে পারফর্ম করবে গ্র্যামি পুরস্কারজয়ী মেক্সিকান পপ ব্যান্ড মানা। তাদের সঙ্গে থাকবেন আলেহান্দ্রো ফের্নান্দেস ও বেলিনদা। ফিফা জানিয়েছে, এই অনুষ্ঠানে মেক্সিকোর সংস্কৃতি তুলে ধরা হবে। থাকবে আদিবাসী ও আধুনিক লোকজ পরিবেশনার ছাপ।

    এর পরদিন, ১২ জুন টরন্টোতে নিজেদের প্রথম গ্রুপ ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি হবে কানাডা। সেই ম্যাচের আগে কানাডার উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইবেন অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে, আলেসিয়া কারা, উইলিয়াম প্রিন্স ও বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে সঞ্জয়। লস অ্যাঞ্জেলেসভিত্তিক এই শিল্পীর উপস্থিতি বাংলাদেশি দর্শকদের জন্যও আলাদা আগ্রহ তৈরি করতে পারে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:28 PM রবিনহুডকে ‘আশ্রয় দেয়া’ ১২০০ বছর বয়সী সেই গাছের মৃত্যু 5:01 PM জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী 4:35 PM সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা: শিক্ষামন্ত্রী 4:11 PM রদবদল আসছে ব্রাজিল দলে, একাদশে কারা? 3:24 PM কোরিয়ার অনুশীলনে অজ্ঞাত ড্রোন গুলি করে ভূপাতিত 3:10 PM অভিনেতা জাহের আলভী কারাগারে 2:02 PM বিশ্বকাপের মধ্যেই ইনফ্লুয়েন্সারের প্রেমে মত্ত ইয়ামাল 1:55 PM সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত 1:00 PM মেসির কান্নার পেছনে বাবার অসুস্থতা? যা জানা গেল 12:48 PM তীব্র গরম সামলাতে অভিনব সমাধান খুঁজে নিল আর্জেন্টিনা