• খেলা

    ‘মাশরাফিসহ ২ জন দেশে থাকতে পারলে সাকিব কেন নয়: আসিফ আকবর

      প্রতিনিধি 25 January 2026 , 11:06:41 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন সাকিব আল হাসান। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে তার বিরুদ্ধে হত্যা মামলাও দায়ের করা হয়েছিল। সর্বশেষ ভারত সিরিজের পর বাংলাদেশের জার্সি গায়ে খেলা হয়নি বাঁহাতি এই অলরাউন্ডারের। তীব্র আন্দোলনের ফলে দেশের মাটিতে টেস্ট খেলে অবসরের চাওয়াও পুরণ হয়নি সাকিবের।

    ফলে সাকিবের ভবিষ্যৎ নিয়েই শঙ্কা তৈরি হয়েছিল। তবে জাতীয় দলে খেলতে না পারলেও সাকিব নিয়মিত অংশ নিয়েছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে। পিএসএল, আইএল টি-টোয়েন্টি ও আবুধাবি টি-টেনে খেলেছেন তিনি। এবার তার জন্য খুলে গেছে জাতীয় দলের দরজাও। বিসিবি জানিয়েছেন জাতীয় দলে তাকে ফেরানোর জন্য তৈরি বিসিবি।

    বিজ্ঞাপন

    বিশেষ করে বিসিবি পরিচালক আসিফ আকবর দুজন ক্রিকেটারের উদাহরণ টেনে বলেছেন তারা বাংলাদেশে থাকলে সাকিবও থাকবেন। আওয়ামী লিগ সরকারের এমপি ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনিও বাংলাদেশে অবস্থান করছেন। ফলে সাকিবের দেশে ফিরতে কোনো অসুবিধা দেখছেন না আসিফ।

    তিনি সংবাদ সম্মেলনে বলেছেন, ‘সে ক্ষেত্রে বাংলাদেশ দুই-তিনটি উদাহরণ আছে। এক মাশরাফি বিন মুর্তজা। সে বাংলাদেশে অবস্থান করছে। ৩ আগস্টের পর আরেকজন ক্রিকেটারও বাংলাদেশে অবস্থান করছে। ওই দুজন যদি থাকতে পারে সাকিব আল হাসান কেন নয়।’

    সাকিবকে নিয়ে আসিফ আরও যোগ করেন, ‘সাকিব সংসদ সদস্য হওয়ার আগে বাংলাদেশের প্লেয়ার ছিল। বাংলাদেশে সাকিবের ন্যাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, সেই জায়গা থেকেই তাকে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া।’

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:17 PM ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোকে নির্বাচন জেতানোর চুক্তি ছিল 6:04 PM কারানের সেঞ্চুরিতে বাংলাদেশকে ২৪৭ রানের লক্ষ্য দিলো জিম্বাবুয়ে 5:27 PM মরক্কোতে ওঁৎ পেতে আছে ‘ফ্রান্সেরই’ ৯ জন 5:05 PM ইতিহাসের হাতছানি নিয়ে ফ্রান্সের মুখোমুখি মরক্কো 4:22 PM কোয়ার্টারের বাধা টপকে সেমিফাইনালে যেতে পারে যে চার দল 3:04 PM আর্জেন্টিনার ম্যাচে কেন ইংলিশ রেফারি থাকেন না 1:26 PM আর্জেন্টিনা-মিশর ম্যাচে বিতর্কিত রেফারিং, আনুষ্ঠানিক ব্যাখ্যা দিলো ফিফা 1:16 PM টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন 12:46 PM আর্জেন্টিনা-মিসর ম্যাচের মতোই রেফারিং চাই: ফ্রান্সের কোচ 12:34 PM ‘নেইমারের কান্না আমার মন ভেঙে দিয়েছে’