• খেলা

    আইভরি কোস্টের কাছে হেরে ধাক্কা খেল ফ্রান্স

      প্রতিনিধি 5 June 2026 , 11:47:36 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    গত বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্স এবারও হট ফেভারিট। কিন্তু মাঠে নামার আগেই ধাক্কা হজম করতে হলো তাদের। প্রস্তুতি ম্যাচে ফ্রান্স হেরেছে আফ্রিকার দেশ আইভরি কোস্টের কাছে। ২-১ গোলে হেরেছে দিদিয়ের দেশমের শিষ্যরা।

    বিশ্বকাপের বাকি মাত্র কয়েকদিন। দলগুলো প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিচ্ছে। অথচ ফ্রান্স প্রস্তুতি ম্যাচে হোঁচট খেল।

    এর আগে আইভরি কোস্টের কাছে কখনো হারেনি তারা। আগের তিন মুখোমুখিতে দুটিতে ফ্রান্স জিতেছিল। ড্র হয়েছিল এক ম্যাচ। এবার চতুর্থ মুখোমুখিতে দারুণ জয় তুলে নিল আইভরি কোস্ট।

    বিজ্ঞাপন

    ম্যাচে শুরুতে গোল করে ফ্রান্স। বল দখলের লড়াইয়ে তারাই এগিয়ে ছিল। সেই সুবাদে লিডও নেয়। ম্যানচেস্টার সিটির তারকা রায়ান চেরকির দুর্দান্ত গোলে এগিয়ে যায় ফরাসিরা। ১-০ গোলের লিড নিয়ে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা বিরতিতে যায়।

    কিন্তু বিরতি থেকে ফিরে পথ হারায় তারা। দারুণ ফুটবলে আইভরি কোস্ট সমতা ফেরানোর পর শেষ দিকে গোল করে ম্যাচ জিতে নেয়। গুয়েলা দুয়ে আইভরি কোস্টের হয়ে সমতাসূচক গোল করেন। এরপর ম্যাচের শেষভাগে ম্যানচেস্টার ইউনাইটেড তারকা আমাদ দিয়ালো ফ্রান্সের রক্ষণভাগকে স্তব্ধ করে জয়সূচক গোলটি করেন।

    ম্যাচে ৬০ শতাংশ সময় বল নিজেদের পায়ে রেখে ফ্রান্স ১৫টি শট নেয়। কিন্তু লক্ষ্যভেদ করতে পারে মাত্র একবার। অন্যদিকে আইভরি কোস্ট ৪০ শতাংশ বল নিজেদের কাছে রেখে ৭টির মধ্যে ২টিই গোল করেন।

    বিশ্বকাপের মূলমঞ্চে মাঠে নামার আগে আইভরি কোস্ট আরেকটি সুযোগ পাবে। খেলবে নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:19 PM বিশ্বকাপ বর্জনের হুমকি ইউরোপের দলগুলোর! 5:05 PM ‘আমার অধ্যায় শেষ’ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় নেইমারের 3:58 PM আর্জেন্টিনার বিরুদ্ধে প্রচারণায় টাকা ঢালছে ব্রাজিল: মিলেই 1:05 PM সবার আগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান’–এর নতুন সিনেমা 12:39 PM কথা রাখলেন কুকুরেয়া, হাতে আঁকলেন কোচের ছবি 12:07 PM সাকিবকে পেছনে ফেলে ফের শীর্ষে পরীমণি 11:43 AM ‘বাণিজ্যিকীকরণের নামে ফুটবলের আত্মা বিক্রি করে দিচ্ছে ফিফা’ 11:19 AM অস্ট্রেলিয়ার বিপক্ষে নাহিদের না থাকা বাংলাদেশের বড় ক্ষতি: সাকিব 5:14 PM ফুটবলের পর এবার টিভি সিরিজে রোনালদো 4:26 PM এইচ ১-বি ভিসা ৩ বছরের জন্য স্থগিত করতে বিল মার্কিন পার্লামেন্টে