• খেলা

    ‘নতুন বিস্ময়’ হামজাকে দলে ভেড়ানো নিয়ে মুখ খুলল বার্সেলোনা

      প্রতিনিধি 4 May 2026 , 2:47:49 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ‘মিশরের হালান্ড’ খ্যাত হামজা আবদেলকরিম বার্সেলোনার অনূর্ধ্ব-১৯ দলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। সর্বশেষ ম্যাচে তিনি হ্যাটট্রিক করেছেন। তার তিনটি গোলই এসেছে নিখুঁত হেড থেকে।

    কোচ পল প্লানাসের অধীনে বার্সেলোনার অনূর্ধ্ব-১৯ দল স্প্যানিশ যুব লিগের শেষ রাউন্ডে মন্টে কার্লোকে ৯-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে। আগেই লিগ শিরোপা নিশ্চিত করা দলটির এখন পূর্ণ মনোযোগ চ্যাম্পিয়নস কাপে।

    বিজ্ঞাপন

    আল আহলি থেকে ধারে বার্সেলোনায় যোগ দেয়া হামজা আবদেলকরিমকে মৌসুম শেষে ২০ লাখ ইউরোতে স্থায়ীভাবে রেখে দেয়ার সুযোগ রয়েছে কাতালান ক্লাবটির সামনে।
    শুরুতে প্রশাসনিক জটিলতা ও ইনজুরির বাধা পেরিয়ে ফিরে এসে দারুণ ছন্দে আছেন এই তরুণ ফরোয়ার্ড। এখন পর্যন্ত তার করা চারটি গোলই এসেছে হেড থেকে। এই কারণেই তাকে নরওয়ের তারকা স্ট্রাইকার আরলিং হালান্ডের সঙ্গে তুলনা করা হচ্ছে।

    তবে হামজাকে স্থায়ীভাবে দলে ভেড়ানোর বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বার্সেলোনা। ক্লাবের যুব উন্নয়ন বিভাগ ও লা মাসিয়া একাডেমির মিডিয়া মুখপাত্র পাও ক্যাম্পানিয়া বলেছেন, ‘আমরা এখনো বাইআউট ক্লজ সক্রিয় করার ঘোষণা দিইনি। এমন সিদ্ধান্ত হলে তা ক্লাবের অফিসিয়াল চ্যানেলের মাধ্যমেই জানানো হবে।’

    তিনি আরও জানান, ‘হামজা আবদেলকরিমের বিষয়টি আগামী কয়েক দিনের মধ্যেই আলোচনা করা হবে। আপাতত আমরা শিরোপা উদযাপন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েই ব্যস্ত।’

    সূত্র: গোল ডটকম

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:31 PM ইসলামী ব্যাংক গ্রাহকদের আমানত নিয়ে চিন্তার কিছু নেই: গভর্নর 6:23 PM বিশ্বকাপ ফুটবল: কোন তারকা কোন দলের সমর্থক? 6:08 PM প্রচারে আসছে নতুন ধারাবাহিক ‘গ্রামের নাম সুন্দরপুর’ 6:01 PM নতুন তিন সিনেমায় নিশো 5:18 PM আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন কেন উইলিয়ামসন 5:08 PM কানাডার বিশ্বকাপের প্রথম ম্যাচ কখন, কীভাবে দেখবেন 4:57 PM মেসি-রোনালদোর বিশ্বকাপ-দুঃস্বপ্ন হয়ে ওঠা দলগুলো 4:38 PM ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে হাসপাতালে মিরাজ 4:26 PM বিশ্বকাপের প্রথম ম্যাচেই লাল কার্ডের রেকর্ড 4:09 PM ফিফা বিশ্বকাপ ২০২৬; দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মেক্সিকোর সূচনা