• খেলা

    পাকিস্তানের সামনে পাহাড়সম লক্ষ্য রাখল বাংলাদেশ

      প্রতিনিধি 18 May 2026 , 5:25:46 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঢাকা টেস্টের পর সিলেট টেস্টেও পাকিস্তানের বিপক্ষে জয়ের উজ্জ্বল সম্ভাবনা তৈরি করল বাংলাদেশ। জয়ের জন্য পাকিস্তানের সামনে ৪৩৭ রানের পাহাড়সম লক্ষ্য বেঁধে দিয়েছে টাইগাররা।

    সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে ২৭৮ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাব দিতে নেমে ২৩২ রানে গুটিয়ে যায় পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৩৯০ রান করলে জয়ের জন্য পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৩৭।

    বিজ্ঞাপন

    দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম। তার ১৩৭ রানের ওপর ভর করেই বড় রান সংগ্রহ করে বাংলাদেশ। রানের দেখা পেয়েছেন লিটন দাস আর মাহমুদুল হাসান জয়ও। দুজন যথাক্রমে ৬৯ আর ৫২ রান করেছেন।

    পাকিস্তানের হয়ে বল হাতে সফল ছিলেন খুররম শেহজাদ। ৮৬ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করেন তিনি। এছাড়া ৩ উইকেট শিকার করেন সাজিদ খান। যদিও ১২৬ রান খরচ করতে হয়েছে তাকে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:54 PM এই বিশ্বকাপে বিশ্ব চ্যাম্পিয়নদের ছড়াছড়ি 6:42 PM বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে 5:57 PM ব্রাজিল ম্যাচের আগে নিজেদের বড় দুর্বলতা নিয়ে দুশ্চিন্তায় জাপান 4:52 PM বিকেএসপি পরিচালনা বোর্ডের ৪০তম সভা অনুষ্ঠিত 4:49 PM আর্জেন্টিনার জয়ে তারকাদের উচ্ছ্বাস: সে কখনো হতাশ করে না 4:20 PM বিশ্বকাপ ইতিহাসের এক ‘অভিশাপ’ কাটাল আর্জেন্টিনা 3:37 PM জার্মানির জন্য কোনো উপদেশ নেই ইংল্যান্ডের জার্মান কোচের 2:12 PM বাংলাদেশের জন্য আমার পূর্ণ ভালোবাসা: এমিলিয়ানো মার্তিনেজ 1:54 PM অমিত-হৃদয়ের অভিষেক, টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ 1:20 PM রোনালদোদের রুখে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়া