• খেলা

    মেসির শেষ বিশ্বকাপের বুট “দ্য লাস্ট ট্যাঙ্গো”

      প্রতিনিধি 1 June 2026 , 4:31:34 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আর মাত্র ১০ দিন পর অনুষ্ঠিত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এই বিশ্বকাপ দিয়েই ক্যারিয়ারের ইতি টানবেন লিওনেল মেসি। ইতোমধ্যে এই আর্জেন্টাইন কিংবদন্তির জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে ‘বুট’ অ্যাডিডাস এফ৫০।

    খেলোয়াড়দের কিটস ও বুটসের তথ্য দেওয়ার ওয়েবসাইট ফুটি হেডলাইন্স মেসির বুট প্রকাশ্যে এনেছে। যেখানে মেসির বুটের নামকরণ করা হয়েছে ‘এল উলতিমো ট্যাঙ্গো’, যার অর্থ ‘দ্য লাস্ট ট্যাঙ্গো’। 

    আর্জেন্টিনার ঐতিহ্যবাহী নাচ ট্যাঙ্গো। এটি অত্যন্ত হালকা ওজনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি যাতে ফুটবলাররা দ্রুত গতিতে দৌড়াতে পারেন। আগামী জুনে বিশ্বকাপ শুরুর আগে এই বুট প্রকাশ্যে আসবে।

    বিজ্ঞাপন

    বুটটির উপরের অংশ মূলত ধবধবে সাদা রঙের। অ্যাডিডাস লোগো, জুতার ফিতার ডিটেইলস এবং স্টাডের নিচের দিকের মাথায় নীল রঙ ব্যবহার করা হয়েছে। 

    ডিজাইনে সোনালি রঙ ব্যবহার করা হয়েছে যা আর্জেন্টিনার পতাকার মাঝের সূর্যকে নির্দেশ করে এবং একই সাথে বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে মেসির গৌরবকে ফুটিয়ে তুলেছে। সাদা এবং নীল রঙের এই সংমিশ্রণটি সরাসরি আর্জেন্টিনার জাতীয় পতাকাকে সম্মান জানিয়ে তৈরি করা।

    মেসির ষষ্ঠ বিশ্বকাপে আর্জেন্টিনা গ্রুপে পেয়েছে আলজেরিয়া, জর্ডান ও অস্ট্রিয়াকে। ১৯৬২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের মিশনে তারা। মেসিরও চোখ থাকবে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হওয়ার। 

    ২৬ ম্যাচে ১৩ গোল করে তিনি যৌথভাবে চতুর্থ স্থানে। মিরোস্লাভ ক্লোসাকে ছুঁতে আর তিন গোল চাই তার। ফ্রান্সের কিলিয়ান এমবাপে ১২ গোল করে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:49 PM ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে আকস্মিক বদল 5:08 PM ২০ জুলাই প্রকাশ হচ্ছে এসএসসির ফল: জানালেন শিক্ষামন্ত্রী 4:55 PM ইসরায়েলের দুই বিমানঘাঁটিতে ইরানের পাল্টা মিসাইল হামলা 8:06 PM মতিঝিলে প্রকাশ্য দিবালোকে গুলি: ১৭ লাখ টাকা ছিনতাই 7:46 PM বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল 7:13 PM বিসিবি নির্বাচন: সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী তামিম 7:01 PM বিশ্বকাপের চার দিন আগে নতুন রূপে নেইমার 6:52 PM দক্ষ যুবশক্তিই হবে সমৃদ্ধির চাবিকাঠি: প্রধানমন্ত্রী তারেক রহমান 6:41 PM রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড 6:10 PM বিশ্বকাপের আগেই ধাক্কা আর্জেন্টিনা শিবিরে