• খেলা

    নতুন কুঁড়ির মাধ্যমে ক্রীড়াঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে বাংলাদেশ

      প্রতিনিধি 29 April 2026 , 5:28:46 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    যুব সমাজকে ক্রীড়ামুখী করা এবং নতুন প্রতিভা খুঁজে বের করতে সরকার “নতুন কুঁড়ি স্পোর্টস” চালু করছে। নির্বাচনের মাত্র আড়াই মাসের মধ্যেই এই উদ্যোগ বাস্তবায়নে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এ বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

    এই প্রতিযোগিতায় ১২–১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্টসহ বিভিন্ন ডিসিপ্লিনে অংশ নেবে। প্রতিযোগিতা উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় অতিক্রম করে ঢাকায় চূড়ান্ত পর্বে অনুষ্ঠিত হবে।

    বিজ্ঞাপন

    আগামী ২ মে সিলেট জেলা স্টেডিয়াম থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এই আয়োজনের উদ্বোধন করবেন এবং ভার্চুয়ালি দেশের অন্যান্য জেলার অংশগ্রহণকারীদের সঙ্গে যুক্ত থাকবেন। ইতোমধ্যে প্রায় ১ লাখ ৬০ হাজারের বেশি কিশোর-কিশোরী নিবন্ধন করেছে, যেখানে ছেলেদের সংখ্যাই বেশি।

    চূড়ান্ত পর্ব শেষে মেধাবী ও সম্ভাবনাময় খেলোয়াড়দের বিকেএসপিতে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে এবং ক্রীড়া বৃত্তির আওতায় আনা হবে। পাশাপাশি শুধু সাভার নয়, আঞ্চলিক বিকেএসপিগুলোর মানোন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে স্থানীয় পর্যায়েই প্রতিভাবান খেলোয়াড়রা উন্নত সুযোগ পায়।

    এছাড়া প্রতিভা বাছাইয়ে স্বজনপ্রীতি রোধ এবং খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে মেডিক্যাল টিম রাখা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। সরকার সমন্বিত পরিকল্পনার মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যাশা করছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:51 PM আফ্রিকান শিরোপা ফিরে পেতে আদালতে সেনেগাল 6:25 PM ‘মানুষ আমাদের দেখে হিংসা করে’ 5:12 PM অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেলেন নাহিদ রানা 4:22 PM বিশ্বকাপের জার্সি বাজারেও মেসির রাজত্ব 2:36 PM ৮ বছর পর যেভাবে বার্নাব্যুতে ফিরতে পারেন রোনালদো 1:37 PM আগে নিজের দেশ, তারপর অন্য খেলা: হাসান মাহমুদ 1:19 PM ইতালির নতুন কোচ হচ্ছেন বিশ্বকাপজয়ী পিরলো 12:30 PM আন্দোলন ঘিরে সুর বদল সালমান খানের 12:15 PM নবীকে ছাড়া আয়ারল্যান্ড সফরে আফগানিস্তান 11:56 AM মেসির এখনই আন্তর্জাতিক ফুটবল ছাড়ার কোনো কারণ নেই: ডি মারিয়া