• বিনোদন

    ঈদে মুক্তি পাচ্ছে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

      প্রতিনিধি 21 May 2026 , 2:11:17 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দেশের বিশ্ববিদ্যালয়গুলোর হল সংস্কৃতি, ছাত্ররাজনীতি ও তরুণদের বাস্তব জীবনসংগ্রামকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমা ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। সম্প্রতি ট্রেলার প্রকাশের মাধ্যমে কোরবানির ঈদে সিনেমাটির মুক্তির ঘোষণা দিয়েছেন নির্মাতা আকাশ হক।

    সিনেমাটিতে উঠে এসেছে অসুস্থ ছাত্ররাজনীতি, ক্ষমতার দ্বন্দ্ব, আদর্শের সংঘাত এবং ক্যাম্পাসজীবনের নানা বাস্তবতা। ছবিটির প্রযোজনাও করেছেন আকাশ হক নিজেই। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দেবদ্যুতি আইচ, রকি খান, ববি বিশ্বাস, আখতারুজ্জামান আজাদ, আবু সায়েদ, ইফাদ হাসান ও নিলয় বালা।

    সিনেমাটি নিয়ে নির্মাতা বলেন, ‘এই সিনেমায় ছাত্ররাজনীতির অন্দরমহলের চিত্র তুলে ধরতে চেয়েছি। অনেকেই বিষয়গুলো জানে, কিন্তু কাছ থেকে দেখেনি। বাস্তবতাকেই প্রাধান্য দিয়ে গল্প সাজানো হয়েছে।’

    ঈদে মুক্তির সিদ্ধান্ত প্রসঙ্গে আকাশ হক জানান, বর্তমানে মানুষ মূলত উৎসবের সময়ই বেশি সিনেমা হলে যান। তাই দর্শকদের কথা বিবেচনা করেই ঈদে মুক্তির পরিকল্পনা করা হয়েছে।

    বিজ্ঞাপন

    তবে ঈদে একাধিক বড় বাজেটের সিনেমা মুক্তি পাওয়ায় হল পাওয়া নিয়ে কিছুটা শঙ্কাও রয়েছে। এ বিষয়ে নির্মাতা বলেন, বিভিন্ন সিনেপ্লেক্সের সঙ্গে আলোচনা চলছে এবং প্রয়োজন হলে বিকল্প ব্যবস্থায়ও সিনেমাটি প্রদর্শনের উদ্যোগ নেওয়া হবে। ইতোমধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ফিল্ম সোসাইটি ও বিদেশি দূতাবাসের সঙ্গেও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

    এর আগে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে বাংলাদেশ প্যানারমা বিভাগে সেরা চলচ্চিত্রের স্বীকৃতি পায় ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটির আয়োজিত আমার ভাষার চলচ্চিত্র উৎসবেও জিতে নেয় হীরালাল সেন পদক।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:02 PM বাংলাদেশের লর্ডস টেস্টের সূচি জানাল ইংল্যান্ড 4:45 PM এশিয়ান গেমসে কঠিন গ্রুপে বাংলাদেশ 4:07 PM ‘ম্যারাডোনার পর আর কেউ আসবে ভাবিনি, তারপর এলো মেসি’ 3:44 PM কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ ফুটবল দল গঠনের নির্দেশ 3:15 PM ব্যালন ডি’অরের দৌড়ে বদলে গেল সমীকরণ 1:00 PM মেসিকে ভালোবেসে কী লিখে দিলেন পরীমণি 12:44 PM কাসেমিরোকে দলে নিয়েই তদন্তের মুখে মেসির মায়ামি 12:07 PM মেসি মহত্ত্বে বিশেষ উপহার পেল কেপ ভার্দের ভোজিনিয়ার পরিবার 11:51 AM আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলছেন রোনালদো 5:52 PM আর্জেন্টিনাকে বিদায় বললেন ওতামেন্দি